আজ (বুধবার) ২৯ জুলাই, ২০২৬
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ হবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। ভ্রমণকালীন পরিচয় আত্মীয়ে রূপ নেবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) : শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। পিতামাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাত থাকবে শূন্য। দাম্পত্য সুখ ঐক্যতা বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন। শিক্ষার্থীদের জন্য স্মরণীয় হবে।
মিথুন (২১ মে-২০ জুন) : ধন উপার্জনের অপেক্ষা ধনক্ষয় বেশি হবে। দূর থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন। বাড়ির ইলেকট্র্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই) : ধৈর্য সাহস মনোবল বাড়বে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। জীবনসাথী ও শ^শুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। শত্রুরা পরাস্ত হবে। সন্তানদের গতিবিধির ওপর তীক্ষ্ম নজর রাখুন।
সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) : আয় বুঝে ব্যয় করতে হবে। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন। মন ধর্মের প্রতি ঝুঁকবে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) : চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। শত্রু ও বিরোধীপক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। আগুন বিদ্যুৎ থেকে সাবধান। শোক-দুঃখের অশ্রুজল ঝরতে পারে। দাম্পত্য ঐক্যতা বজায় রাখা কঠিন হবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। সন্তানদের সাফল্য নিশ্চিত করবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : শূন্য পকেট পূর্ণ হবে। ধারকর্জ ঋণমুক্ত হবেন। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। প্রেম বন্ধুত্ব ভ্রমণ শুভ। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। জমিজমা-সংক্রান্ত বিরোধ মিটবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। প্রেমীযুগলের মনের অভিমান ভাঙবে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। দাম্পত্য সুখশান্তি বজায় রাখা কঠিন হবে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। ইলেকট্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে। প্রেমীযুগল সাবধানে চলুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : প্রাপ্তির খাতা পূর্ণ হবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ব্যবসায় মজুতমালের দাম বৃদ্ধি পাবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হবে।
