শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
মেষ (২১ মার্চ-১৯ এপ্রিল)
কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো কাজ আপনার ওপর দায়িত্ব হিসেবে আসতে পারে। আত্মবিশ^াসের সঙ্গে এগোলে কাজটি সফলভাবে শেষ করার সুযোগ রয়েছে। সহকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে চললে বাড়তি সুবিধা পাবেন। ব্যবসায় নতুন কোনো যোগাযোগ তৈরি হতে পারে, যা ভবিষ্যতে কাজে আসবে। পারিবারিক বিষয়ে আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হবে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলতে পারে। আর্থিক দিক মোটামুটি ভালো থাকলেও হঠাৎ কোনো খরচের জন্য প্রস্তুত থাকুন। মানসিক চাপ কমাতে পর্যাপ্ত বিশ্রাম নিন।
বৃষ (২০ এপ্রিল-২০ মে)
পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে প্রশংসা বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সুযোগ আসতে পারে। ব্যবসায় পুরোনো কোনো যোগাযোগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। নতুন বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়া না করে সব দিক যাচাই করে সিদ্ধান্ত নিন। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। কাছের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। অর্থনৈতিকভাবে দিনটি স্বস্তিদায়ক হলেও অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন। শারীরিক ক্লান্তি দেখা দিলে বিশ্রাম নিন।
মিথুন (২১ মে-২০ জুন)
দিনের শুরুতে কিছুটা ব্যস্ততা থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে। কর্মক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। নিজের মতামত প্রকাশের সময় অন্যের বক্তব্যও গুরুত্ব দিয়ে শুনুন। ব্যবসায়ীদের নতুন ক্রেতা বা কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের কারও সহযোগিতা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। প্রেমের সম্পর্কে আন্তরিকতা বাড়বে। আর্থিক বিষয়ে হিসাব করে চলুন এবং অপ্রয়োজনীয় ঋণ বা ধার এড়িয়ে চলুন। ঘুমের ঘাটতি যেন না হয়, সেদিকে খেয়াল রাখুন।
কর্কট (২১ জুন-২২ জুলাই)
কর্মক্ষেত্রে আটকে থাকা কোনো কাজ এগিয়ে যেতে পারে। দায়িত্ব পালনে আপনার দক্ষতা ঊর্ধ্বতনদের নজরে আসতে পারে। ব্যবসায় নতুন সুযোগ এলেও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করা প্রয়োজন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে প্রত্যাশিত কোনো সংবাদ পেতে পারেন। আর্থিক দিক মোটামুটি স্থিতিশীল থাকবে। নিজের মানসিক প্রশান্তির জন্য কিছুটা সময় একান্তে কাটানো উপকারী হবে।
সিংহ (২৩ জুলাই-২২ আগস্ট)
নিজের যোগ্যতা প্রকাশের জন্য দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব কিংবা নতুন কোনো প্রকল্পে যুক্ত হওয়ার সুযোগ আসতে পারে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অন্যদের নজর কাড়বে। ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি বা গুরুত্বপূর্ণ যোগাযোগের সম্ভাবনা রয়েছে। পরিবারে আনন্দের কোনো উপলক্ষ তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কে প্রিয়জনের সঙ্গে সুন্দর সময় কাটবে। অর্থনৈতিক ক্ষেত্রে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করুন। অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চললে শরীর ভালো থাকবে।
কন্যা (২৩ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে ছোটখাটো জটিলতা দেখা দিলেও ঠান্ডা মাথায় সমাধান করতে পারবেন। সহকর্মীদের সঙ্গে অযথা বিতর্কে না জড়ানোই ভালো। ব্যবসায় পুরোনো কোনো কাজ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের কারও প্রয়োজনীয় কাজে পাশে দাঁড়াতে হতে পারে। প্রেমের সম্পর্কে জমে থাকা অভিমান দূর হতে পারে। অর্থনৈতিক দিক ভালো থাকলেও সঞ্চয়ের বিষয়টি গুরুত্ব দিন। খাবার ও দৈনন্দিন রুটিনে নিয়ম মেনে চলুন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামাজিক যোগাযোগ ও নতুন মানুষের সঙ্গে পরিচয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল চিন্তা প্রশংসা পেতে পারে। ব্যবসায়িক আলোচনায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো চুক্তি বা লেনদেনের আগে প্রয়োজনীয় কাগজপত্র ভালোভাবে দেখে নিন। পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটবে। প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আর্থিকভাবে দিনটি অনুকূলে থাকলেও আবেগের বশে খরচ করবেন না। মানসিক চাপ কমাতে অবসর সময় কাজে লাগান।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কাজের চাপ বাড়তে পারে, তবে আপনার পরিশ্রম বিফলে যাবে না। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলার সময় নিজের বক্তব্য পরিষ্কারভাবে তুলে ধরুন। ব্যবসায় নতুন প্রস্তাব এলেও যাচাই ছাড়া অর্থ বিনিয়োগ করবেন না। পরিবারের কোনো সদস্যের সঙ্গে মতবিরোধ দেখা দিলে ধৈর্য ধরে পরিস্থিতি সামলান। ভালোবাসার সম্পর্কে আন্তরিকতা বজায় রাখুন। আর্থিক লেনদেনে সতর্ক থাকা জরুরি। শারীরিকভাবে ক্লান্তি অনুভব করলে বিশ্রাম নিন।
ধনু (২২ নভেম্বর-২১ ডিসেম্বর)
নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি ভালো হতে পারে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে অগ্রগতির সুযোগ রয়েছে। আপনার কোনো নতুন ধারণা কর্তৃপক্ষের কাছে প্রশংসিত হতে পারে। ব্যবসায় দূরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। পরিবারের সদস্যদের কাছ থেকে মানসিক সমর্থন পাবেন। প্রেমের সম্পর্কে আনন্দের মুহূর্ত তৈরি হবে। আর্থিক ক্ষেত্রে লাভের সম্ভাবনা থাকলেও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন। কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বের হন।
মকর (২২ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দীর্ঘদিন ধরে যে কাজটি নিয়ে চেষ্টা করছেন, তাতে অগ্রগতি দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্বশীল আচরণ আপনার অবস্থান আরও শক্ত করবে। ব্যবসায়ীদের পুরোনো কোনো পাওনা আদায়ের সুযোগ তৈরি হতে পারে। নতুন কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মধুর থাকবে। দাম্পত্য জীবনে সঙ্গীর সহযোগিতা পাবেন। অর্থনৈতিক দিক স্থিতিশীল থাকবে, তবে ভবিষ্যতের জন্য সঞ্চয়ে গুরুত্ব দিন। অতিরিক্ত কাজের চাপ শরীরের ওপর ফেলবেন না।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সৃজনশীল কাজ ও নতুন চিন্তার জন্য দিনটি বেশ ভালো। কর্মক্ষেত্রে আপনার ভিন্নধর্মী কোনো ধারণা প্রশংসিত হতে পারে। নতুন দায়িত্ব পেলে তা আত্মবিশ^াসের সঙ্গে গ্রহণ করুন। ব্যবসায় অংশীদার বা সহকর্মীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। পরিবারের কারও কাছ থেকে ভালো সংবাদ পেতে পারেন। বন্ধুত্বের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। অর্থনৈতিক ক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখা দিলেও আগে ভালোভাবে হিসাব করুন। মানসিক প্রশান্তির জন্য নিজের পছন্দের কাজে কিছুটা সময় দিন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আত্মবিশ^াস ও ইতিবাচক মনোভাব আপনাকে এগিয়ে রাখবে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব সফলভাবে সম্পন্ন করার সুযোগ রয়েছে। আপনার কাজের প্রশংসা পেতে পারেন। ব্যবসায় নতুন গ্রাহক বা যোগাযোগ তৈরি হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং কাছের মানুষের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। প্রেমের সম্পর্কে আবেগের পরিবর্তে খোলামেলা আলোচনা করলে সম্পর্ক আরও সুন্দর হবে। আর্থিকভাবে দিনটি মোটামুটি ভালো যাবে। মানসিক চাপ কমাতে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন।
