Logo
Logo
×

ইসলাম ও জীবন

আল কোরআন ও আল হাদিস

asif

asif

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:১২ পিএম

আল কোরআন ও আল হাদিস

সূরা শু’আরা
পারা ১৯, আয়াত ২২৭, রুকু ১১ (মাক্কী)
১০৩. এ ঘটনাবলির মধ্যে সকল মানুষের জন্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে, যদিও অধিকাংশই (ইতিহাস থেকে) শিক্ষা গ্রহণ করে না। ১০৪. নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাপরাক্রমশালী, পরমদয়ালু।

১০৫. নূহের সম্প্রদায়ও রসুলদের প্রত্যাখ্যান করেছিল। ১০৬-১০৮. যখন নূহ ওদেরকে বলল, ‘তোমরা কি আল্লাহ-সচেতন হবে না? আমি তোমাদের জন্যে আল্লাহ-প্রেরিত বিশ^স্ত রসুল। অতএব আল্লাহ-সচেতন হও ও আমার আনুগত্য করো। ১০৯. আমি এজন্যে তোমাদের কাছে প্রতিদান চাই না। মহাবিশে^র প্রতিপালকই আমার পুরস্কার দেবেন। ১১০. অতএব আল্লাহ-সচেতন হও ও আমার আনুগত্য করো।’

১১১. সম্প্রদায়ের নেতারা উত্তরে বলল, ‘আমরা কীভাবে তোমার ওপর বিশ^াস স্থাপন করতে পারি, যখন দেখছি যে, শুধু নি¤œশ্রেণির লোকেরাই তোমার অনুসারী?’


তাহাজ্জুদ সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ১১৪৭
আবূ সালামাহ্ ইব্নু আবদুর রাহমান (রা:) হতে বর্ণিত-
তিনি আয়েশা (রা:)-কে জিজ্ঞেস করেন, রমজান মাসে আল্লাহর রাসূল (ﷺ)-এর সালাত কেমন ছিল? তিনি বললেন, আল্লাহর রাসূল (ﷺ) রমজান মাসে এবং অন্যান্য সময় (রাতে) এগারো রাকাতের অধিক সালাত আদায় করতেন না। তিনি চার রাকাত সালাত আদায় করতেন। তুমি সেই সালাতের সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। তারপর চার রাকাত সালাত আদায় করতেন, এর সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। অত:পর তিনি তিন রাকাত (বিতর) সালাত আদায় করতেন। আয়েশা (রা:) বলেন, (একদা) আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! আপনি কি বিতরের পূর্বে ঘুমিয়ে থাকেন? তিনি ইরশাদ করলেন: আমার চোখ দু’টি ঘুমায়, কিন্তু আমার হৃদয় ঘুমায় না।
 

সম্পর্কিত খবর

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন, আল হাদিস

আল কোরআন, আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল-কোরআন ও আল-হাদিসের বাণী

আল-কোরআন ও আল-হাদিসের বাণী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম