Logo
Logo
×

ইসলাম ও জীবন

আল কোরআন ও আল হাদিস

asif

asif

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৯:১৯ পিএম

আল কোরআন ও আল হাদিস

সূরা শু’আরা
পারা ১৯, আয়াত ২২৭, রুকু ১১ (মাক্কী)
১৪১. সামুদ সম্প্রদায়ও তাদের রসুলদের প্রত্যাখ্যান করেছিল। ১৪২-১৪৫. স্মরণ করো! যখন সালেহ ওদের বলল, তোমরা কি আল্লাহ-সচেতন হবে না? আমি তো তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসুল, যাকে ভরসা করা যায়। অতএব আল্লাহ-সচেতন হও এবং আমার আনুগত্য করো। আমি তো এ-কাজের জন্যে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো রয়েছে মহাবিশে^র প্রতিপালকের কাছে।

১৪৬-১৪৯. (সালেহ আরো বলল, হে আমার সম্প্রদায়! তোমরা কি মনে করেছ) তোমাদেরকে পার্থিব ভোগবিলাসের মধ্যে নিরাপদে ছেড়ে রাখা হবে? এই অঙ্কুরিত খেজুর বাগান, ঝর্না ও ফসলের ক্ষেতের মধ্যে নিশ্চিন্তে সময় কাটাবে? তোমরা দক্ষতার সাথে পাহাড় কেটে নির্মাণ করেছ বাড়িঘর। (এখানে কি তোমরা চিরকাল থাকতে পারবে?)

১৫০-১৫২. (অতএব হে আমার সম্প্রদায়!) তোমরা আল্লাহ-সচেতন হও ও আমার আনুগত্য করো। আর যারা পৃথিবীতে শান্তির পরিবর্তে অশান্তি ও ফ্যাসাদ সৃষ্টি করে, সেই সীমালঙ্ঘনকারীদের অনুসরণ কোরো না!


তাহাজ্জুদ সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ১১৫
‘আবদুল্লাহ ইবনু ‘আমর ইবনু আ’স (রা:) হতে বর্ণিত-
আল্লাহর রাসূল (ﷺ) আমাকে বললেন: হে আবদুল্লাহ! তুমি অমুক ব্যক্তির মত হয়ো না, সে রাত জেগে ইবাদত করত, পরে রাত জেগে ইবাদত করা ছেড়ে দিয়েছে। আবু সালমা (রা:) হতেও এ রকম বর্ণিত আছে।

 

সম্পর্কিত খবর

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন, আল হাদিস

আল কোরআন, আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল-কোরআন ও আল-হাদিসের বাণী

আল-কোরআন ও আল-হাদিসের বাণী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম