Logo
Logo
×

ইসলাম ও জীবন

আল কোরআন ও আল হাদিস

asif

asif

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৫:৫৪ এএম

আল কোরআন ও আল হাদিস

সূরা শু’আরা
পারা ১৯, আয়াত ২২৭, রুকু ১১ (মাক্কী)
১৫৩-১৫৪. (সম্প্রদায়ের নেতারা) বলল, ‘হে সালেহ! তুমি তো জাদুগ্রস্তদের একজন। তুমি তো আমাদের মতোই মানুষ। তোমার বক্তব্যে তুমি সত্যবাদী হলে তার নিদর্শন পেশ করো।’

১৫৫-১৫৬. সালেহ বলল, দেখ এই উটনী। এই উটনী এবং তোমরা পালাক্রমে পানি পান করবে নির্দিষ্ট দিনে। এর কোনো ক্ষতি কোরো না, যদি কোনো ক্ষতি করো তবে ভয়ানক আজাব নেমে আসবে।

১৫৭-১৫৮. কিন্তু ওরা উটনীকে নির্মমভাবে হত্যা করল। পরিণামে ওদের অনুতপ্ত হতে হলো। কারণ ভয়ানক আজাব ওদের গ্রাস করল। নি:সন্দেহে এ ঘটনায় সকল মানুষের জন্যেই শিক্ষণীয় নিদর্শন রয়েছে, যদিও অধিকাংশই (ইতিহাস থেকে) শিক্ষা গ্রহণ করে না।


তাহাজ্জুদ সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ১১৫৩
আবুল ‘আব্বাস (রা:) হতে বর্ণিত-
আমি আবদুল্লাহ ইবন আমর (রা:) হতে শুনেছি, তিনি বলেন, নবী (ﷺ) আমাকে বললেন: আমাকে কি জানানো হয়নি যে, তুমি রাতভর ইবাদতে জেগে থাক আর দিনভর সিয়াম পালন কর?

আমি বললাম, হ্যাঁ, তা আমি করে থাকি। তিনি ইরশাদ করলেন: একথা নিশ্চিত যে, তুমি এমন করতে থাকলে তোমার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাবে এবং তুমি ক্লান্ত হয়ে পড়বে। তোমার দেহের অধিকার রয়েছে, তোমার পরিবার-পরিজনেরও অধিকার রয়েছে। কাজেই তুমি সিয়াম পালন করবে এবং বাদও দেবে। রাতে জেগে ইবাদত করবে এবং ঘুমাবেও।
 

সম্পর্কিত খবর

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন, আল হাদিস

আল কোরআন, আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল-কোরআন ও আল-হাদিসের বাণী

আল-কোরআন ও আল-হাদিসের বাণী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম