সূরা শু’আরা
পারা ১৯, আয়াত ২২৭, রুকু ১১ (মাক্কী)
১৮৫-১৮৭. (সম্প্রদায়ের নেতারা) বলল, ‘হে শোয়ায়েব! তুমি নি:সন্দেহে জাদুগ্রস্তদের একজন। তুমি তো আমাদেরই মতো একজন মানুষ। আমরা মনে করি, তুমি এক মিথ্যাচারী! যদি তা না হও, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, তবে আকাশের একটি অংশ আমাদের ওপর ফেলার ব্যবস্থা করো!’
১৮৮. শোয়ায়েব বলল, ‘তোমাদের কার্যকলাপ সম্পর্কে আমার প্রতিপালক পুরোপুরি ওয়াকিবহাল।’
১৮৯. কিন্তু ওরা শোয়ায়েবকে প্রত্যাখ্যানে অটল থাকল। ফলে একদিন কালো অন্ধকার হয়ে নেমে এলো ভয়ংকর আজাব। ধ্বংস হলো সবাই।
তাহাজ্জুদ সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ১১৫৯
‘আয়িশা (রা:) হতে বর্ণিত-
নবী (ﷺ) ইশার সালাত আদায় করলেন, অত:পর আট রাকাত সালাত আদায় করেন এবং দুই রাকাত আদায় করেন বসে। আর দুই রাকাত সালাত আদায় করেন আজান ও ইকামতের মাঝে। এ দুই রাকাত তিনি কখনো পরিত্যাগ করতেন না।
