Logo
Logo
×

ইসলাম ও জীবন

আল কোরআন,আল হাদিস

asif

asif

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৯:৩৭ পিএম

আল কোরআন,আল হাদিস

আল কোরআন
সূরা শু’আরা
পারা ১৯, আয়াত ২২৭, রুকু ১১ (মাক্কী)
১৯০-১৯১. এ ঘটনার মধ্যে সকল মানুষের জন্যেই শিক্ষণীয় নিদর্শন রয়েছে, যদিও অধিকাংশ মানুষই (ইতিহাস থেকে) শিক্ষা গ্রহণ করে না। নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাপরাক্রমশালী, পরমদয়ালু।

১৯২-১৯৬. নিশ্চয়ই কোরআন মহাবিশে^র প্রতিপালকের কাছ থেকে জিবরাইলের মারফত তোমার হৃদয়ে নাজিল হয়েছে। যাতে (হে নবী!) তুমি (মানুষকে) সতর্ককারীদের একজন হতে পারো। (কোরআন) নাজিল করা হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায়। অবশ্যই পূর্ববর্তী কিতাবসমূহে এর উল্লেখ আছে। ১৯৭-১৯৯. আর (মক্কাবাসীদের জন্যে) এটা কি এর সত্যতার একটি প্রমাণ নয় যে, বনি ইসরাইলের জ্ঞানী ব্যক্তিরাও এ সম্পর্কে অবগত আছে? কিন্তু (সত্য অস্বীকারকারীরা এতটাই হঠকারী যে) এই কোরআন যদি কোনো অনারবের ওপর নাজিল করতাম এবং সে (পরিষ্কার আরবিতে) তেলাওয়াত করত, তারপরও ওরা বিশ^াস করত না।

২০০-২০৩. পাপে নিমজ্জিতদের অন্তরে সত্যের প্রতি কর্ণপাত না করার অভ্যাস সৃষ্টি হয়। আসলে ভয়ংকর আজাব প্রত্যক্ষ না করা পর্যন্ত ওরা বিশ^াস করে না। আর এই ভয়ংকর আজাব অকস্মাৎ আপতিত হয় ওদের ওপর। তখন ওরা আর্তনাদ করে বলে, ‘আমাদেরকে কি একটা সুযোগ দেয়া হবে না?’


আল হাদিস
তাহাজ্জুদ সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ১১৬৭
মুজাহিদ (রহ:) হতে বর্ণিত-
এক ব্যক্তি ইবনু উমর (রা:)-এর বাড়িতে এসে তাঁকে খবর দিল, এইমাত্র আল্লাহর রসূল (ﷺ) কাবা শরীফে প্রবেশ করলেন। ইবনু উমর (রা:) বলেন, আমি অগ্রসর হলাম। তখন আল্লাহর রসূল (ﷺ) কা’বা ঘর হতে বের হয়ে পড়েছেন। বিলাল (রা:) দরজার নিকট দাঁড়িয়ে আছেন। আমি বললাম, হে বিলাল! রসূলুল্লাহ (ﷺ) কা’বার ভিতরে সালাত আদায় করেছেন কি? তিনি বললেন, হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম, কোন স্থানে? তিনি বললেন, দুস্তম্ভের মাঝখানে [১]। তারপর তিনি বেরিয়ে এসে কাবার সামনে দুই রাকাত সালাত আদায় করলেন।

ইমাম বুখারী (রহ:) বলেন, আবু হুরাইরা (রা:) বলেছেন, নবী (ﷺ) আমাকে দুই রাকাত সালাতুয্ দুহা (চাশতের সালাত)-এর আদেশ করেছেন। ইতবান (ইবনু মালিক আনসারি) (রা:) বলেন, একদা অনেকটা বেলা হলে নবী (ﷺ) আবু বকর এবং উমর (রা:) আমার এখানে আসলেন। আমরা তাঁর পিছনে কাতারে দাঁড়ালাম আর তিনি (আমাদের নিয়ে) দুই রাকাত সালাত (চাশত) আদায় করলেন।
 

সম্পর্কিত খবর

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন, আল হাদিস

আল কোরআন, আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম