Logo
Logo
×

ইসলাম ও জীবন

আল কোরআন ও আল হাদিস

asif

asif

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১০:০০ পিএম

আল কোরআন ও  আল হাদিস

সূরা শু’আরা
পারা ১৯, আয়াত ২২৭, রুকু ১১ (মাক্কী)
২০৪-২০৭. তবে কি ওরা আমার শাস্তি ত্বরান্বিত করতে চায়? তোমরা কি কখনো ভেবে দেখেছ, আমি যদি ওদের দীর্ঘকাল ভোগবিলাসে থাকতে দেই এবং তারপর হঠাৎ করেই আমার শাস্তি ওদের ওপর আপতিত হয়, তখন এই বিলাস-উপকরণ ওদের কোনো কাজে আসবে?

২০৮-২০৯. (ইতিহাসের দিকে তাকাও) সতর্ককারী না পাঠিয়ে আমি কখনো কোনো জনপদ ধ্বংস করি নি। (এই কোরআন) তোমাদের জন্যে উপদেশ ও সতর্কবাণী। আমি কখনো অন্যায় করতে পারি না।

২১০-২১২. এই কোরআন শয়তানরা অবতীর্ণ করে নি। ওরা এ-কাজের উপযুক্ত নয় এবং এ-কাজ করার সামর্থ্যও ওদের নেই। এমনকি (নাজিল হওয়ার সময়) ওরা যাতে শুনতেও না পায়, তার পাকা ব্যবস্থা করা হয়েছে।

তাহাজ্জুদ সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ১১৬৮
‘আয়িশা (রা:) হতে বর্ণিত-
নবী (ﷺ) (ফজরের) দুই রাকাত (সুন্নত) সালাত আদায় করতেন। অত:পর আমি জেগে থাকলে আমার সাথে কথাবার্তা বলতেন, নইলে (ডান) কাতে শয়ন করতেন। (বর্ণনাকারী আলী বলেন), আমি সুফিয়ান (রহ:)-কে জিজ্ঞেস করলাম, কেউ কেউ এ হাদীসে (দুই রাকাত স্থলে) ফজরের দুই রাকাত রিওয়ায়াত করে থাকেন। (এ বিষয়ে আপনার মন্তব্য কী?) সুফিয়ান (রহ:) বললেন, এটা তাই।
 

সম্পর্কিত খবর

আল কোরআন,আল হাদিস

আল কোরআন,আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন, আল হাদিস

আল কোরআন, আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম