Logo
Logo
×

ইসলাম ও জীবন

আল কোরআন ও আল হাদিস

asif

asif

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

আল কোরআন ও আল হাদিস

সূরা কাসাস
পারা ২০, আয়াত ৮৮, রুকু ৯ (মাক্কী)
৩৫. আল্লাহ বললেন, ‘আমি তোমার ভাইকে দিয়ে তোমার হাত শক্তিশালী করব আর তোমাদের দুজনকেই বিশেষ শক্তি প্রদান করছি। ফলে ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমার নিদর্শনাবলির জোরে তোমরা ও তোমাদের অনুসারীরা বিজয়ী হবে।’

৩৬. মুসা যখন ওদের সামনে আমার সুস্পষ্ট নিদর্শনাবলি পেশ করল তখন ওরা বলল, ‘এ-তো জাদুর ভেলকি আর কথার ভোজবাজি ছাড়া কিছুই নয়। এ ধরনের কথা আমাদের পূর্বপুরুষদের আমলেও কেউ শোনে নি।’

৩৭. মুসা বলল, ‘আমার প্রতিপালক ভালোভাবেই জানেন, কে তাঁর কাছ থেকে সত্যধর্ম নিয়ে এসেছে আর কার ভবিষ্যৎ উজ্জ্বল। সীমালঙ্ঘনকারীরা কখনো সফল হয় না।’


সাহু সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ১২২৪
‘আবদুল্লাহ্ ইব্নু বুহায়নাহ্ (রা:) হতে বর্ণিত-
কোনো এক সালাতে আল্লাহর রাসুল (ﷺ) দুই রাকাত আদায় করে না বসে দাঁড়িয়ে গেলেন। মুসল্লিগণ তাঁর সঙ্গে দাঁড়িয়ে গেলেন। যখন তাঁর সালাত সমাপ্ত করার সময় হলো এবং আমরা তাঁর সালাম ফিরানোর অপেক্ষা করছিলাম, তখন তিনি সালাম ফিরানোর পূর্বে তাকবীর বলে বসে বসেই দুটি সিজদা করলেন। অত:পর সালাম ফিরালেন।
 

সম্পর্কিত খবর

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল-কোরআন ও আল-হাদিসের বাণী

আল-কোরআন ও আল-হাদিসের বাণী

আল কোরআন ও  আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম