Logo
Logo
×

ইসলাম ও জীবন

আল কোরআন ও আল হাদিস

asif

asif

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:০২ পিএম

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন
সূরা আনকাবুত
পারা ২০-২১, আয়াত ৬৯, রুকু ৭ (মাক্কী)
৮. আমি মানুষকে বাবা-মার সাথে সম্মানজনক আচরণ ও খেদমত করার নির্দেশ দিয়েছি। কিন্তু তারা যদি আমার সাথে উপাস্য হিসেবে কোনোকিছুকে শরিক করার জন্যে চাপ দেয়, তবে তা কখনো মানবে না। কারণ তুমি জানো আল্লাহর কোনো শরিক নেই। মনে রেখো, আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। তখন দুনিয়ায় যা-কিছু করেছ, তার ভালো-মন্দ তোমাদের পুরোপুরি বুঝিয়ে দেয়া হবে। ৯. যারা বিশ^াস স্থাপন করে ও সৎকর্ম করে, আমি অবশ্যই তাদের সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করব।

১০. কিছু মানুষ বলে, ‘আমরা আল্লাহকে বিশ^াস করি।’ কিন্তু যখন এই বিশ^াসের কারণে তারা নির্যাতিত হয়, তখন মানুষের নিপীড়নকে এরা আল্লাহর আজাবের মতো (বা তার চেয়ে বেশি ভীতিপ্রদ) মনে করে। আবার তোমার প্রতিপালকের কাছ থেকে কোনো সাহায্য বা বিজয় এলে এরা বলতে শুরু করে, ‘আমরা তো তোমাদের সঙ্গেই ছিলাম।’ (আশ্চর্য!) মানুষের অন্তরে যা আছে, আল্লাহ কি তা পুঙ্খানুপুঙ্খরূপে জানেন না? ১১. আল্লাহ অবশ্যই যাচাই করে দেখবেন, কে সত্যিকারের বিশ^াসী আর কে মুনাফেক।

১২. সত্য অস্বীকারকারীরা বিশ^াসীদের বলে, আমাদের রীতিনীতি অনুসরণ করো, (যদি এতে পাপ হয় তবে) তোমাদের পাপের বোঝা আমরা বহন করব। কিন্তু (আখেরাতে) তোমাদের কোনো পাপের বোঝা-ই ওরা বহন করতে রাজি হবে না। ওরা নেহায়েতই মিথ্যাবাদী। ১৩. ওরা নিজেদের পাপের বোঝা যেমন বহন করবে, তেমনি অন্যদের পাপের বোঝাও ওদের বইতে হবে। মহাবিচার দিবসে অবশ্যই মিথ্যাচারের জন্যে ওদের জবাবদিহি করতে হবে!


আল হাদিস
ক্রয়-বিক্রয় সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ২০৪৭
আবূ হুরায়রা (রা:) হতে বর্ণিত-
তোমরা বলে থাক, আল্লাহর রসূল (ﷺ) হতে আবু হুরাইরা (রা:) বেশি বেশি হাদিস বর্ণনা করে থাকে এবং আরো বলেন, মুহাজির ও আনসারদের কী হলো যে, তারা তো আল্লাহর রসূল (ﷺ)-এর হাদিস বর্ণনা করে না? আমার মুহাজির ভাইয়েরা বাজারে ক্রয়-বিক্রয়ে ব্যস্ত থাকত আর আমি কোনো প্রকারে আমার পেটের চাহিদা মিটিয়ে আল্লাহর রসূল (ﷺ)-এর দরবারে পড়ে থাকতাম। তারা যখন অনুপস্থিত থাকত তখন আমি উপস্থিত থাকতাম। তারা যা ভুলে যেত আমি তা মুখস্থ করতাম।

আর আমার আনসার ভাইয়েরা নিজেদের ক্ষেত-খামারের কাজে ব্যস্ত থাকতেন। আমি ছিলাম সুফ্ফার মিসকিনদের একজন মিসকিন। তারা যা ভুলে যেত, আমি তা মুখস্থ রাখতাম। আল্লাহর রসূল (ﷺ) তাঁর এক বর্ণনায় বললেন, আমার এ কথা শেষ না হওয়া পর্যন্ত যে কেউ তার কাপড় বিছিয়ে দিবে এবং পরে নিজের শরীরের সাথে তার কাপড় জড়িয়ে নেবে, আমি যা বলছি সে তা স্মরণ রাখতে পারবে।

[আবু হুরাইরা (রা:) বলেন] আমি আমার গায়ের চাদরখানা বিছিয়ে দিলাম যতক্ষণ না আল্লাহর রসূল (ﷺ) তাঁর কথা শেষ করলেন, পরে আমি তা আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম। ফলে আমি আল্লাহর রসূল (ﷺ)-এর সে কথার কিছুই ভুলে যাইনি।
 

সম্পর্কিত খবর

আল-কোরআন ও আল হাদিস

আল-কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

স্ত্রীদের সঙ্গে কেমন ছিল মহানবীর (সা.) আচরণ?

স্ত্রীদের সঙ্গে কেমন ছিল মহানবীর (সা.) আচরণ?

আল কোরআন ও  আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল-কোরআন ও আল-হাদিসের বাণী

আল-কোরআন ও আল-হাদিসের বাণী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম