Logo
Logo
×

ইসলাম ও জীবন

আল কোরআন ও আল হাদিস

asif

asif

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:০০ পিএম

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন
সূরা সেজদা
পারা ২১, আয়াত ৩০, রুকু ৩ (মাক্কী)
আলিফ-লাম-মীম। ২. এতে কোনো সন্দেহ নেই যে, মহাবিশ্বের প্রতিপালকের কাছ থেকে এই কিতাব নাজিল হয়েছে। ৩. ওরা কি বলতে চায়, ‘সে নিজে এটা রচনা করেছে?’ না, কখনোই নয়। এই কিতাব তোমার প্রতিপালকের কাছ থেকে তোমার ওপর নাজিলকৃত সত্য, যাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পারো, যাদের কাছে তোমার পূর্বে অন্য কোনো সতর্ককারী আসে নি। এর দ্বারা তারা হয়তো সত্যপথের সন্ধান পাবে!

৪. আল্লাহ মহাকাশ ও পৃথিবী এবং এর মধ্যবর্তী সবকিছু ‘সময়ের ছয় স্তরে’ সৃষ্টি করেছেন। তারপর তিনি আরশে সমাসীন হন। (মহাবিচার দিবসে) তিনি ছাড়া তোমাদের কোনো সুপারিশকারী নেই, অভিভাবকও নেই। এরপরও কি তোমরা বিষয়টি নিয়ে ভাববে না?

৫. মহাকাশের শেষ সীমানা থেকে পৃথিবী পর্যন্ত সকল অস্তিত্বের তিনিই নিয়ন্তা। আর শেষ পর্যন্ত সবাই তাঁর বিচারের মুখোমুখি হবে এক নির্দিষ্ট দিনে। সেই দিনটি (মনে) হবে তোমাদের হিসাবের হাজার বছরের সমান।


আল হাদিস
ক্রয়-বিক্রয় সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ২১০০-২১০১
আবূ ক্বাতাদাহ (রা:) হতে বর্ণিত-
তিনি বললেন, আমড়া আল্লাহর রাসূল (ﷺ)- এর সাথে হুনাইনের যুদ্ধে গমন করেছিলাম। তখন তিনি আমাকে একটি বর্ম দিয়েছিলেন। আমি সেটি বিক্রয় করে তার মূল্য দ্বারা বণূ সালিমা গোত্রের এলাকায় একটি বাগান ক্রয় করি। এ ছিল ইসলাম গ্রহণের পর আমার প্রথম স্থাবর সম্পত্তি অর্জন।

আবূ বুরদাহ (রহ:) হতে বর্ণিত-
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ মিস্‌ক বিক্রেতা ও কর্মকারের হাপরের ন্যায়। আতর বিক্রেতাদের থেকে শূন্য হাতে ফিরে আসবে না। হয় তুমি আতর খরিদ করবে, না হয় তার সুঘ্রাণ পাবে। আর কর্মকারের হাপর হয় তোমার শরীর অথবা তোমার কাপড় পুড়িয়ে দেবে, না হয় তুমি তার দুর্গন্ধ পাবে।

সম্পর্কিত খবর

পবিত্র আল-কোরআনের বাণী ও আল-হাদিসের বাণী

পবিত্র আল-কোরআনের বাণী ও আল-হাদিসের বাণী

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

পা ধরে ক্ষমা চাওয়া নিয়ে ইসলাম যা বলে

পা ধরে ক্ষমা চাওয়া নিয়ে ইসলাম যা বলে

মৃত্যুর পরও আমলনামায় যোগ হতে পারে গুনাহ

মৃত্যুর পরও আমলনামায় যোগ হতে পারে গুনাহ

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম