Logo
Logo
×

ইসলাম ও জীবন

আল কোরআন,আল হাদিস

asif

asif

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:১৫ পিএম

আল কোরআন,আল হাদিস

আল কোরআন
সূরা সেজদা
পারা ২১, আয়াত ৩০, রুকু ৩ (মাক্কী)
১৩-১৪. (তখন তিনি দুরাচারীদের বলবেন) আমি ইচ্ছা করলে প্রতিটি মানুষকে সৎপথে চলতে বাধ্য করতে পারতাম। (কিন্তু আমি স্বাধীনতা দিয়েছি। ফলে) আমার কথা ‘আমি জ্বীন ও মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ করব’Ñসত্য হলো। অতএব এখন তোমরা তোমাদের শাস্তির স্বাদ গ্রহণ করো। তোমরা এই দিনে আমার বিচারের মুখোমুখি হওয়ার কথা ভুলে গিয়েছিলে, আজ আমিও তোমাদের ভুলে গেলাম। এখন তোমাদের কর্মফল হিসেবে স্থায়ী শাস্তি ভোগ করতে থাকো।

১৫. সত্যিকার বিশ্বাসী তারাই, যারা আমার বাণী শোনামাত্র সেজদায় লুটিয়ে পড়ে; অহংকারমুক্ত হয়ে তাদের প্রতিপালকের মহিমাকীর্তন করে। [সেজদা] ১৬. তারা (রাতে) শয্যাত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে শঙ্কাজড়িত প্রত্যাশায়। আর প্রাপ্ত রিজিক থেকে তারা অন্যের জন্য ব্যয় করে (দান করে)। ১৭. এই বিশ্বাসীদের সৎকর্মের জন্য (পরকালে) কী চোখ জুড়ানো পুরস্কার গোপনে রাখা আছে, কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় তা কল্পনা করা!

১৮. অতএব (পার্থিব জীবনে) একজন বিশ্বাসীর সাথে কি একজন সত্যত্যাগীর কোনো তুলনা হতে পারে? না, তারা কখনোই তুল্য নয়, সমান নয়! ১৯. যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে, তাদের কর্মফল হিসেবে তারা হবে জান্নাতের স্থায়ী মেহমান।


আল হাদিস
ক্রয়-বিক্রয় সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ২১০৪-২১০৫
‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) হতে বর্ণিত-
নবি (ﷺ) ‘উমর (রাঃ)-এর নিকট একটি রেশমি চাদর পাঠিয়ে দেন, পরে তিনি তা তাঁর গায়ে দেখতে পেয়ে বলেন, আমি তা তোমাকে এইজন্য দেই নি যে, তুমি তা পরিধান করবে। অবশ্য তা তারাই পরিধান করে, যার (আখিরাতে) কোন অংশ নেই। আমি তো তা তোমার কাছে এজন্য পাঠিয়েছি যে, তুমি তা দিয়ে উপকৃত হবে অর্থাৎ তা বিক্রি করবে।

‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত-
তিনি বর্ণনা করেন যে, তিনি একটি ছবিওয়ালা বালিশ ক্রয় করেন। আল্লাহর রাসূল (ﷺ) তা দেখতে পেয়ে দরজায় দাঁড়িয়ে গেলেন, ভিতরে প্রবেশ করলেন না। আমি তাঁর চেহারায় অসন্তুষ্টি ভাব দেখতে পেলাম। তখন বললাম, হে আল্লাহর রাসূল! আমি আল্লাহ ও তাঁর রাসূলের কাছে তওবা করছি। আমি কি অপরাধ করেছি? তখন আল্লাহর রাসূল (ﷺ) বললেন, এ বালিশের কী ব্যাপার? ‘আয়িশা (রাঃ) বলেন, আমি বললাম, আমি এটি আপনার জন্য ক্রয় করেছি, যাতে আপনি টেক লাগিয়ে বসতে পারেন।

তখন আল্লাহর রাসূল (ﷺ) বললেন, এই ছবি তৈরীকারীদের কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে। তাদের বলা হবে, তোমরা যা তৈরি করেছিলে, তা জীবিত কর। তিনি আরও বলেন, যে ঘরে এ সব ছবি থাকে, সে ঘরে (রহমতের) ফেরেশতাগণ প্রবেশ করেন না।

সম্পর্কিত খবর

পবিত্র আল-কোরআনের বাণী ও আল-হাদিসের বাণী

পবিত্র আল-কোরআনের বাণী ও আল-হাদিসের বাণী

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

পা ধরে ক্ষমা চাওয়া নিয়ে ইসলাম যা বলে

পা ধরে ক্ষমা চাওয়া নিয়ে ইসলাম যা বলে

মৃত্যুর পরও আমলনামায় যোগ হতে পারে গুনাহ

মৃত্যুর পরও আমলনামায় যোগ হতে পারে গুনাহ

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম