সূরা শু’আরা
পারা ১৯, আয়াত ২২৭, রুকু ১১ (মাক্কী)
৫০. জাদুকরেরা জবাবে বলল, ‘এতে আমাদের কোনো ক্ষতি হবে না। আমরা প্রতিপালকের কাছে ফিরে যাব।’ ৫১. আমরা আশা করি, ‘বিশ^াসীদের মধ্যে অগ্রণী হওয়ার কারণে আমাদের প্রতিপালক আমাদের ক্ষমা করবেন।’
৫২. আমি মুসার কাছে ওহী পাঠালাম, ‘আমার বান্দাদের নিয়ে তুমি রাতের মধ্যেই বেরিয়ে যাও। তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে।’
৫৩-৫৬. ফেরাউন সকল শহরে এই বলে সৈন্য সংগ্রহ করার জন্যে লোক পাঠাল যে, বনি ইসরাইলরা একটি ক্ষুদ্র দল হওয়া সত্ত্বেও আমাদের উত্ত্যক্ত করছে। আর আমরা সংখ্যায় বিশাল ও সতর্ক (অতএব দ্রুত এদের শায়েস্তা করতে হবে)।
তাহাজ্জুদ সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ১১৪১
আনাস (রা:) হতে বর্ণিত-
আল্লাহর রাসূল (ﷺ) কোন কোন মাসে সিয়াম পালন করতেন না। এমনকি আমরা ধারণা করতাম যে, সে মাসে তিনি সিয়াম পালন করবেন না। আবার কোন কোন মাসে সিয়াম পালন করতে থাকতেন, এমনকি আমাদের ধারণা হত যে, সে মাসে তিনি সিয়াম ছাড়বেন না। তাঁকে তুমি সালাতরত অবস্থায় দেখতে চাইলে তাই দেখতে পেতে এবং ঘুমন্ত অবস্থায় দেখতে চাইলে তাও দেখতে পেতে। সুলাইমান ও আবু খালিদ আহমার (রহ:) হুমায়দ (রহ:) হতে হাদীস বর্ণনায় মুহাম্মাদ ইবনে জা’ফার (রহ:)-এর অনুসরণ করেছেন।
