Logo
Logo
×

ইসলাম ও জীবন

আল কোরআন ও আল হাদিস

asif

asif

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:০০ পিএম

আল কোরআন ও আল হাদিস

সূরা শু’আরা
পারা ১৯, আয়াত ২২৭, রুকু ১১ (মাক্কী)
৫৭-৫৮. তারপর ফেরাউনের সম্প্রদায়কে উচ্ছেদ করলাম বাগান, ঝর্না, ধনভা-ার ও সুরম্য অট্টালিকা থেকে। ৫৯. আর আমি বনি ইসরাইলকে করেছিলাম সবকিছুর উত্তরাধিকারী।

৬০. ফেরাউনের সৈন্যদল সূর্যোদয়ের সময় তাদের পেছনে ধাওয়া করল। ৬১. যখন উভয় দল পরস্পরকে দেখতে পেল, তখন মুসার সঙ্গীরা আর্তনাদ করে উঠল, ‘আমরা তো ধরা পড়ে গেলাম!’  ৬২. মুসা বলল, ‘হতেই পারে না, আমার প্রতিপালক আমার সঙ্গে আছেন। তিনিই আমাকে পথ দেখাবেন।’

৬৩-৬৫. আমি মুসার কাছে ওহী পাঠালাম, ‘তোমার হাতের লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করো।’ (মুসা পানিতে আঘাত করার সাথে সাথে) পানি দুভাগ হয়ে গেল। প্রত্যেক ভাগ বিশাল পর্বতসদৃশ হয়ে মাঝখান দিয়ে চলার পথ করে দিল। অপর দলটিও তখন সেখানে পৌঁছে গেল। আমি মুসা ও তার সঙ্গীদের উদ্ধার করলাম। ৬৬. তারপর অপর দলটিকে ডুবিয়ে দিলাম।


তাহাজ্জুদ সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ১১৪২
আবূ হুরায়রা (রা:) হতে বর্ণিত-
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন: তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পশ্চাদংশে তিনটি গিঁট দেয়। প্রতি গিঁটে সে এ বলে চাপড়ায়, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি শুয়ে থাক। অত:পর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে একটি গিঁট খুলে যায়, পরে উযু করলে আর একটি গিঁট খুলে যায়, অত:পর সালাত আদায় করলে আর একটি গিঁট খুলে যায়। তখন তার প্রভাত হয়, উৎফুল্ল মনে ও অনাবিল চিত্তে। অন্যথায় সে সকালে উঠে কলুষ কালিমা ও আলস্য সহকারে।
 

সম্পর্কিত খবর

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন, আল হাদিস

আল কোরআন, আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম