Logo
Logo
×

ইসলাম ও জীবন

আল কোরআন ও আল হাদিস

asif

asif

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৯:৫১ পিএম

আল কোরআন ও  আল হাদিস

সূরা শু’আরা
পারা ১৯, আয়াত ২২৭, রুকু ১১ (মাক্কী)
৬৭. এই ঘটনায় সকল মানুষের জন্যেই শিক্ষণীয় নিদর্শন রয়েছে, যদিও অধিকাংশই (ইতিহাস থেকে) শিক্ষা গ্রহণ করে না। ৬৮. নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাপরাক্রমশালী, পরমদয়ালু।

৬৯. ওদের কাছে ইব্রাহিমের ঘটনা বলো। ৭০. ইব্রাহিম তার পিতা ও তার সম্প্রদায়কে জিজ্ঞেস করেছিল, তোমরা কীসের উপাসনা করো? ৭১. জবাবে ওরা বলল, ‘আমরা দেবতার উপাসনা করি। আমরা সবসময় নিষ্ঠার সাথে এ উপাসনা করে যাব।’

৭২-৭৩. ইব্রাহিম জিজ্ঞেস করল, তোমাদের প্রার্থনা কি ওরা শোনে? বা ওরা কি তোমাদের উপকার বা অপকার করতে পারে? ৭৪. ওরা বলল, না, তবে আমরা আমাদের বাপদাদাদেরও এভাবেই করতে দেখেছি।

তাহাজ্জুদ সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ১১৪৩
সামুরাহ ইব্নু জুনদাব (রা:) হতে বর্ণিত-
তিনি তাঁর স্বপ্ন বর্ণনার এক পর্যায়ে বলেছেন, যে ব্যক্তির মাথা পাথর দিয়ে বিচূর্ণ করা হচ্ছিল, সে হল ঐ লোক যে কুরআন শিখে তা পরিত্যাগ করে এবং ফরজ সালাত আদায় না করে ঘুমিয়ে থাকে।
 

সম্পর্কিত খবর

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন, আল হাদিস

আল কোরআন, আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

আল কোরআন ও আল হাদিস

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম