আজ (সোমবার) ১৭ আগস্ট, ২০২৬
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : কর্মক্ষেত্রে নতুন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন, যা আপনার অভিজ্ঞতা বাড়াবে। ব্যবসায় আর্থিক লেনদেনের সময় সাবধানতা অবলম্বন করুন। প্রেম ও পারিবারিক জীবন বেশ আনন্দের কাটবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) : দীর্ঘদিনের অমীমাংসিত কাজের সুরাহা হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সাথে অর্থবহ সময় কাটবে। খরচ নিয়ন্ত্রণে না রাখলে সঞ্চয়ে হাত পড়তে পারে, সতর্ক থাকুন।
মিথুন (২১ মে-২০ জুন) : পরিচিত মহল থেকে আকর্ষণীয় কোনো প্রস্তাব পেতে পারেন। নতুন কাজের সুযোগের দ্বার উন্মোচিত হবে। আপনার আত্মবিশ^াস আজ যেকোনো বাধা মোকাবিলা করতে সাহায্য করবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই) : পেশাগত ক্ষেত্রে ধৈর্য ধরে এগোতে হবে। হুটহাট রাগ দেখালে বা অধৈর্য হলে সুযোগ হাতছাড়া হতে পারে। স্বাস্থ্যের যতœ নিন এবং পরিমিত আহারের দিকে খেয়াল রাখুন।
সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) : কর্মস্থলে আপনার দৃষ্টিভঙ্গি ও কাজের ধরণ সকলের নজর কাড়বে। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে প্রিয়জনের মতামত আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আর্থিক দিক শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) : নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়ন করার আজ উত্তম দিন। ব্যবসায় নতুন কোনো যোগাযোগের মাধ্যমে লাভের সুযোগ আসতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ সফলতার।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : আজ শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা বোধ করবেন। কর্মস্থলে বকেয়া কাজগুলো সহজে শেষ করতে পারবেন। দূরভ্রমণের সুযোগ আসলে তা গ্রহণ করতে পারেন, ইতিবাচক কিছু ঘটবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : অপ্রয়োজনীয় জটিলতা বা তর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যবসায়িক বিষয়ে কারো ওপর অন্ধবিশ^াস রাখা অনুচিত হবে। আপনার শান্ত ও সহনশীল মনোভাব পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : সৃজনশীল কাজে নিয়োজিত ব্যক্তিদের জন্য সুসংবাদের ইঙ্গিত রয়েছে। দাম্পত্য ও প্রেমের সম্পর্কে সমঝোতা বাড়বে। বন্ধুদের কাছ থেকে কাক্সিক্ষত সহযোগিতা পেতে পারেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : আজ নিজের মেধা ও বুদ্ধিমত্তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারবেন। ক্যারিয়ার সংক্রান্ত নতুন দিকনির্দেশনা পেতে পারেন। শরীরের ছোটখাটো অসুস্থতা অবহেলা করবেন না।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : আকস্মিক কোনো আর্থিক লাভ আপনার মনের মেজাজ ভালো করে দেবে। সমাজিক ও সাংস্কৃতিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রিয় মানুষদের কাছ থেকে উপহার পাওয়ার সম্ভাবনা আছে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : নিজের চিন্তা ও অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করুন, লাভবান হবেন। কর্মক্ষেত্রে নতুন কোনো চুক্তি সম্পাদিত হতে পারে। পরিবারের সিনিয়রদের পরামর্শ মানলে বিপদ কাটবে।
