আজ (বুধবার) ১২ আগস্ট, ২০২৬
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : গৃহবাড়ি ও যানবাহন লাভের পথ খুলবে। স্বদেশ-বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। কর্ম-ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। পিতা-মাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) : দুর্জনদের আনাগোনা বাড়বে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। অংশীদারি ব্যবসা-বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। মাতা মাতৃস্থানীয়ের সহযোগিতা পাবেন। প্রেমীযুগলের মনে অভিমান দানা বাঁধবে। গৃহবাড়ির ওপর গুরুদায়িত্ব বৃদ্ধি পাওয়ায় গৃহবাড়িতে ছুটতে হবে।
মিথুন (২১ মে-২০ জুন) : বিবাহযোগ্যদের বিয়ের কথাবার্তা পাকাপাকি হবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রেমীযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। ভাইবোনদের পূর্ণ সহযোগিতা পাবেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই) : অন্ন-বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। দীর্ঘদিনের ধারকর্জ মুক্ত করবে। হাত বাড়ালে নিত্যনতুন সুযোগ আসবে। স্বজনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। মন সুর, সংগীত ও ধর্মের প্রতি ঝুঁকবে। কোনো দলিলপত্র আসতে পারে। রাগ জেদ আবেগ বর্জনীয়। মামলা-মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে।
সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) : নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার আসবে। দুরারোগ্যে ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য ফোকাস মারবে। সংকটকালে বন্ধুবান্ধব, আত্মীয়-পরিজন দূরে থেকে মজা দেখবে। প্রেম-রোমান্স, বিনোদন-বন্ধুত্ব শুভ হবে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) : দাম্পত্য সুখশান্তি বজায় রাখা কঠিন হবে। আয় কম, ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। ব্যবসাবাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দুর্জন আত্মীয়বেশে যৎপরনাস্তি ক্ষতিসাধন করবে। মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম-অর্থ দুটোই ব্যয় হবে; কিন্তু ফল হবে না।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। ব্যবসাবাণিজ্যে মজুতমালের দাম বৃদ্ধি পাবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। ধারকজর্, ঋণমুক্তির পথ প্রশস্ত হবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : বেকারদের জন্য দিনটি মাইলফলক হবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। গৃহবাড়ি, যানবাহন বদলের স্বপ্ন পূরণ হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। বিজয়ের মালা হাত বাড়িয়ে ধরবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : লাইফস্টাইল বদলাবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। পিতা-মাতার গুরুজনদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও প্রেম-রোমান্স ভ্রমণ-বন্ধুত্ব শুভ হবে। স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন। ঘুষ উৎকোচ গ্রহণসহ দুই নম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন। সংকটকালে বন্ধুবান্ধব, আত্মীয়-পরিজন কারও সহযোগিতা পাওয়া কঠিন হবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : দিনটি স্মরণীয়-বরণীয় হয়ে থাকবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সতর্ক থাকুন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। বিবাহযোগ্যদের বিয়ের সানাই বাজবে। জীবনসাথী ও শ^শুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ^াস করা ঠিক হবে না। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে। সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন।
