আজ (শনিবার) ১৫ আগস্ট, ২০২৬
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সুসংবাদ আসতে পারে। আর্থিক ক্ষেত্রে উন্নতির যোগ স্পষ্ট। পারিবারিক কোনো পুরোনো বিরোধের শান্তিপূর্ণ সমাধান হবে। রোমান্টিক যোগাযোগ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) : তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত লোকসানের কারণ হতে পারে। আজ ভেবেচিন্তে অর্থ ব্যয় করুন। সহকর্মীদের সহায়তা পাবেন, তবে নিজের গোপনীয় বিষয় কারো কাছে প্রকাশ করা থেকে বিরত থাকুন।
মিথুন (২১ মে-২০ জুন) : কোনো নতুন ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হতে পারে। মনের কোনো বহুদিনের আশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্যের দিকে বাড়তি যতœ নিন। পরিবারের বয়স্কদের পরামর্শ আপনার কাজে আসবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই) : আটকে থাকা কর্মপরিকল্পনা আজ আবার গতি পাবে। সৃজনশীল কাজের সাথে যুক্তদের প্রশংসিত হওয়ার দিন। আত্মীয়দের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে। বিকেলের দিকে ভালো কোনো উপহার পেতে পারেন।
সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) : কাজের চাপে মানসিক ক্লান্তি আসতে পারে। তবে দিনের শেষভাগে কোনো সুখবর আপনার মন ভালো করে দেবে। সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান ও ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে। অর্থলাভ শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) : কঠোর পরিশ্রমের যথাযথ ফল পাবেন। বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে অগ্রগতি হবে। বন্ধুদের সাথে সময় কাটিয়ে মানসিক প্রশান্তি মিলবে। শিক্ষার্থীদের মন পড়াশোনায় বসবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : আজ দূরবর্তী ভ্রমণের কোনো সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে আবেগ নয়, বুদ্ধিকে প্রাধান্য দিন। দাম্পত্য সম্পর্কে মধুরতা বজায় থাকবে। নতুন সঞ্চয়ের কথা ভাবতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : কর্মস্থলে আপনার আইডিয়া ও প্রস্তাব প্রশংসা পাবে। শেয়ারবাজার বা নতুন কোনো ক্ষেত্রে বিনিয়োগ করার আগে পরামর্শ নিন। প্রিয়জনের শারীরিক অবস্থা ভালো থাকবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : আপনার সততা ও কর্মদক্ষতা নতুন পথ দেখাবে। নতুন কোনো সম্পর্ক বা বন্ধুত্বের সূচনা হতে পারে। সন্তানদের ভালো কোনো অর্জনে গর্বিত বোধ করবেন। ভ্রমণের যোগ রয়েছে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : দৈনন্দিন কাজের ব্যস্ততা বাড়বে। আর্থিক দিক থেকে দিনটি বেশ ভারসাম্যপূর্ণ। পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সবাই মেনে নেবে। শরীরের দিকে মনোযোগ দিন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : ক্যারিয়ারে বড় কোনো পরিবর্তনের পথ সুগম হবে। শিক্ষার্থীদের সুযোগ কাজে লাগানোর দিন। নতুন কোনো উৎস থেকে উপার্জন হতে পারে। মন সুর ও বিনোদনের দিকে ঝুঁকবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : কর্মস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহমর্মিতা পাবেন। ব্যবসা-বাণিজ্যে মুনাফার মুখ দেখতে পারেন। আজ কোনো আইনি বা অফিসিয়াল ঝামেলা থেকে মুক্তি পাওয়ার পথ খুলবে।
