Logo
Logo
×

সারাদেশ

বাজিতপুরে মাদকের স্বর্গরাজ্য

asif

asif

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:১৬ পিএম

বাজিতপুরে মাদকের স্বর্গরাজ্য

বাজিতপুরে মাদকের স্বর্গরাজ্য 
কিশোরগঞ্জ প্রতিনিধি - কিশোরগঞ্জের বাজিতপুর একটি পৌরসভা সহ ১১টি ইউনিয়নে ইয়াবা ও গাজার ব্যবসা স্বর্গরাজ্য হিসেবে পরিণত হয়েছে। যদিও সরকার মাদক সেবনের ও মাদক ব্যবসায়িদের সর্বোচ্ছ আইন করেছেন মৃত্যুদন্ড। কিন্তু এ কথাটি জেনেও মাদক ব্যবসায়ি ও আইন শৃঙ্খলা বাহিনী কোনো রকম ভাবে তৎপরতা চালাচ্ছেন না বলে এলাকায় অভিযোগ উঠেছে। বিশেষ করে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি মাদক ডিলারের নিকট থেকে মাদক সেবন করে জাতিকে ধ্বংস করে দিচ্ছেন। অভিভাবকরা তাদের ছেলেদের কোনো খোজ খবর না রাখার কারণে ধ্বংস থেকে আরো ধ্বংসের মধ্যে পড়ছে যুব সমাজ। বাজিতপুর উপজেলা প্রতি মাসিক সমন্বয় সভায় শুধু আইন শৃঙ্খলা নিয়ে শুধু কথা হয়। কিন্তু বাস্তবে কাগজে কলমে থেকে যাচ্ছে মাত্র। বাস্তবে কোনো রূপ ধারণ হচ্ছে না বলে অনেকে এ বিষয়ে কথা বলতে পারছে না। এরি ধারাবাহিকতায় বাজিতপুর উপজেলা সরারচর রেল ক্রসিং খালেকার ভান্ডা, কামালপুর, পিরিজপুর বাজার সহ আশে পাশে এলাকায়, বাজিতপুর পৌর শহরের শত শত স্পটে মাদক বিক্রি হচ্ছে কিন্তু পুলিশ তাদের নিকট থেকে মাসিক মাসোহারা নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ দিকে দিঘীরপাড় ইউনিয়নে পাটুলী বাজার, কৈলাগ বাজারে কয়েকটি স্পটে মাদক বিক্রি হচ্ছে। এবং হিলচিয়া ইউনিয়নে হিলচিয়া বাজার, সাতুটা সহ আশে পাশে এলাকায় মাদকে চেয়ে গেছে। কিন্তু নিরিহ মা ও বাবা তাদের সন্তানদের রক্ষা করতে পারছেন না। এতে করে সমস্ত উপজেলায় নেশাখোর যুব সমাজ চুরি ছিনতাই ও কারেন্টের বোল্টেজের তামা চুরি করে নিয়ে মাদক সেবন করছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এ বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী উর্ধবর্তন কর্তৃপক্ষ বিষয়টি এক বার ভেবে দেখবেন কি ? 

সম্পর্কিত খবর

শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বুলু

শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বুলু

বিদেশে চাকরির কথা বলে প্রতারণা: ১২ জনের কারাদ--জরিমানা

বিদেশে চাকরির কথা বলে প্রতারণা: ১২ জনের কারাদ--জরিমানা

ছুটি ছাড়াই টানা তিন দিন অফিসে অনুপস্থিতি ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা

ছুটি ছাড়াই টানা তিন দিন অফিসে অনুপস্থিতি ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা

ডাকঘর থাকলেও নেই নিরাপদ কোনো ভবন

ডাকঘর থাকলেও নেই নিরাপদ কোনো ভবন

সৈয়দপুরে নাগরিক দুর্ভোগ লাঘবে বিভিন্ন সড়ক উন্নয়ন কার্যক্রম অব্যাহত

সৈয়দপুরে নাগরিক দুর্ভোগ লাঘবে বিভিন্ন সড়ক উন্নয়ন কার্যক্রম অব্যাহত

চাঁদপুরে রাতের আঁধারে কেয়ারটেকারের ওপর বর্বরোচিত হামলা

চাঁদপুরে রাতের আঁধারে কেয়ারটেকারের ওপর বর্বরোচিত হামলা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম