Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে বালুবোঝাই ট্রাক উল্টে আহত ২

asif

asif

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:৩১ পিএম

রাজশাহীতে বালুবোঝাই ট্রাক উল্টে আহত ২

 রাজশাহী প্রতিনিধি- রাজশাহীর পবা উপজেলার বায়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ড্রাম ট্রাক (আইল্যান্ড) উঠে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক ও তাঁর সহকারী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী জানান, ভোরের দিকে হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, একটি বালুবোঝাই ড্রাম ট্রাক উল্টে পড়ে আছে। তাৎক্ষণিকভাবে তাঁরা আহত অবস্থায় ট্রাকের চালক ও সহকারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দুর্ঘটনার পর ওই সড়কের একপাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ট্রাকটি সড়কদ্বীপের ওপর উঠে যাওয়ার কারণে বিদ্যুতের বেশ কয়েকটি খুঁটি ভেঙে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে, তাঁরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় ট্রাকের বালু সরিয়ে পুলিশের রেকার দিয়ে গাড়িটি টেনে রাস্তা থেকে উদ্ধার করে। এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমাদের থানার খুব কাছেই বায়া মোড় মহাসড়কে ড্রাম ট্রাকটির সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কদ্বীপে উঠে উল্টে যায়। এ ঘটনায় ট্রাকে থাকা চালক ও সহকারী আহত হয়েছেন।” তিনি আরও বলেন, “দুর্ঘটনার সময় ওই রাস্তায় গাড়ি চলাচলে কিছুটা বিঘœ ঘটেছিল। তবে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে নিই এবং যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়।” 
 
সম্পর্কিত খবর

দেশের গণপরিবহন ব্যবস্থায় বৈদ্যুতিক বাস চালু উদ্যোগ

দেশের গণপরিবহন ব্যবস্থায় বৈদ্যুতিক বাস চালু উদ্যোগ

পুঠিয়ায় খাল খনন করায় জীববৈচিত্রের মান বদলেছে

পুঠিয়ায় খাল খনন করায় জীববৈচিত্রের মান বদলেছে

মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা নিয়ে এমপি টিপুর মতবিনিময়

মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা নিয়ে এমপি টিপুর মতবিনিময়

সাঁথিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সাঁথিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দাকোপে সম্পত্তি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দাকোপে সম্পত্তি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম