Logo
Logo
×

সারাদেশ

নারায়ণগঞ্জে পুকুরে মিললো ৪ শিশুর লাশ

asif

asif

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৯:৫৯ পিএম

নারায়ণগঞ্জে পুকুরে মিললো ৪ শিশুর লাশ

নিজস্ব প্রতিনিধি- নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলোÑ ওই এলাকার আল আমিনের মেয়ে ওজাইফা (১০), মুন্নার মেয়ে আফসা (১২), জাহাঙ্গীরের মেয়ে রিয়া মনি (৮) ও রাকিবের মেয়ে রুবাইয়া (৮)। তারা স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকাল থেকে চার শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্বজনরা আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাদের সন্ধান পাচ্ছিলেন না। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের একটি পুকুরের পাড়ে চার শিশুর জুতা-স্যান্ডেল পাশাপাশি পড়ে থাকতে দেখেন স্বজনরা। এতে তাদের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা পুকুরে নেমে তল্লাশি শুরু করেন। সন্ধ্যার দিকে পুকুর থেকে চার শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুর থেকে উদ্ধারের পর চার শিশুকে চিকিৎসার জন্য নেওয়া হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। তিনি বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 
 

সম্পর্কিত খবর

শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বুলু

শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বুলু

বিদেশে চাকরির কথা বলে প্রতারণা: ১২ জনের কারাদ--জরিমানা

বিদেশে চাকরির কথা বলে প্রতারণা: ১২ জনের কারাদ--জরিমানা

ছুটি ছাড়াই টানা তিন দিন অফিসে অনুপস্থিতি ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা

ছুটি ছাড়াই টানা তিন দিন অফিসে অনুপস্থিতি ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা

ডাকঘর থাকলেও নেই নিরাপদ কোনো ভবন

ডাকঘর থাকলেও নেই নিরাপদ কোনো ভবন

সৈয়দপুরে নাগরিক দুর্ভোগ লাঘবে বিভিন্ন সড়ক উন্নয়ন কার্যক্রম অব্যাহত

সৈয়দপুরে নাগরিক দুর্ভোগ লাঘবে বিভিন্ন সড়ক উন্নয়ন কার্যক্রম অব্যাহত

চাঁদপুরে রাতের আঁধারে কেয়ারটেকারের ওপর বর্বরোচিত হামলা

চাঁদপুরে রাতের আঁধারে কেয়ারটেকারের ওপর বর্বরোচিত হামলা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম