Logo
Logo
×

সারাদেশ

সুন্দরবনে ট্রলার ডুবি ৯ পর্যটককে উদ্ধার করলো নৌ পুলিশ

asif

asif

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৬:৩৩ এএম

সুন্দরবনে ট্রলার ডুবি ৯ পর্যটককে উদ্ধার করলো নৌ পুলিশ

 খুলনা প্রতিনিধি- খুলনার কয়রায় সুন্দরবনের শিঙের টেক সংলগ্ন রায় নদীতে ডুবে যাওয়া পর্যটকবাহী একটি বোটসহ ৯ জনকে উদ্ধার করেছে আংটিহারা নৌ পুলিশ। গত শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে এঘটনা ঘটে। তবে এ ঘটনায় উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জানা গেছে, সুন্দরবন সংলগ্ন শিঙের টেকে ভ্রমণ শেষে পর্যটকবাহী বোটটি রায় নদী দিয়ে ফেরার সময় এক পর্যায়ে ডুবন্ত মরা গাছের উপরে উঠে পানিতে ডুবে যেতে শুরু করে। এ সময় বোটে থাকা পর্যটকরা বিপাকে পড়েন। এমতাবস্থায় কয়েকজন সাতরিয়ে কিনারে ওঠতে সক্ষম হয়। এসময় ৯৯৯ জরুরী কলের মাধ্যমে বিষয়টি জানতে পেরে আংটিহারা নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে নৌ পুলিশের সদস্যরা ডুবন্ত পর্যটকবাহী বোটসহ বোটে থাকা ৯ জনকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিকভাবে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। এ সময় উদ্ধার অভিযান পরিচালনা করেন, এস আই দিদারুল আলম, এএসআই মো: সাদ্দাম হোসেন, আবুল কালাম আজাদ, ও হৃদয় তালুকদার। উদ্ধারকৃত পর্যটকরা হলেন নৌকার মাঝি কিসমত আলী (৪৮) নাঈম হোসেন (২২), রাকিবুল ইসলাম (১৮), মো: আশিক (২৫) মো: পলাশ হোসেন (২৩) মো: শাহিন (২৫) ইমামুল হোসেন (২৫) মো: গালিব (২৫) মো: আব্দুল্লাহ (২২)। আংটিহার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: ফারুখ হোসেন জানান, দিনে ডিউটি চালাকালে ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পাই যে, কয়রার শিঙেরটেক নামক স্থানে রাই নদীর মধ্যে ১ টি কাঠের ইঞ্জিন চালিত নৌকা বোর্টে কয়েকজন ট্যুরিষ্ট সহ ডুবে গেছে। এমন সংবাদটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে তাদের নির্দেশনামতে সিঙেরটেক নামক স্থানে রাই নদীর মাঝামাঝি পৌছাইলে টহল পার্টি দেখতে পান ৩ জন নৌকা ধরে নদীতে ভেসে আছে এবং বাকী ৬ জন নদীর মধ্যে থাকা গাছের ডাল ধরে ঝুলে আছে। তখন নৌ পুলিশের উদ্ধার টিম দ্রুত তাদেরকে নদী হতে উদ্ধার করে নৌ পুলিশের টহল নৌকায় তুলে ফাঁড়িতে আনা হয়।

সম্পর্কিত খবর

দেশের গণপরিবহন ব্যবস্থায় বৈদ্যুতিক বাস চালু উদ্যোগ

দেশের গণপরিবহন ব্যবস্থায় বৈদ্যুতিক বাস চালু উদ্যোগ

পুঠিয়ায় খাল খনন করায় জীববৈচিত্রের মান বদলেছে

পুঠিয়ায় খাল খনন করায় জীববৈচিত্রের মান বদলেছে

মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা নিয়ে এমপি টিপুর মতবিনিময়

মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা নিয়ে এমপি টিপুর মতবিনিময়

সাঁথিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সাঁথিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দাকোপে সম্পত্তি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দাকোপে সম্পত্তি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম