Logo
Logo
×

সারাদেশ

পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের লক্ষে মতবিনিময়

asif

asif

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৬:৪২ এএম

পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের লক্ষে মতবিনিময়

খুলনা প্রতিনিধি - সনাতনীর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও উৎসব মাঙ্গলিক শোভাযাত্রা সফল করার লক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়িতে উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রাণকৃষ্ণ দাশ এর সভাপতিত্বে উপজেলা সদস্য সচিব হিমাদ্রী শেখর দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা কৃষ্ণ পদ মন্ডল, জেলা সদস্য মৃত্যুঞ্জয় সরদার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি রবীন্দ্রনাথ রায়, পৌর পূজা পরিষদ সভাপতি বাবুরাম মন্ডল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী সরকার, মন্দির কমিটির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, সন্তোষ কুমার সরকার, সাংবাদিক ¯েœহেন্দু বিকাশ, প্রভাষক রবীন্দ্র নাথ কর্মকার, শিক্ষক কার্তিক চন্দ্র দাশ, মানিকলাল সিংহ, প্রদীপ মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, শিক্ষক কনক চন্দ্র মন্ডল, দিপংকর মন্ডল, জগন্নাথ মন্ডল, নবদ্বীপ মন্ডল, সন্তোষ দেবনাথ, স্বপন কুমার মন্ডল, ভূদেব চন্দ্র মন্ডল, দিজেন্দ্র নাথ মন্ডল, সুভাষ চন্দ্র রায়, তেজেন্দ্র নাথ মন্ডল, সঞ্জয় মজুমদার, সঞ্জয় মন্ডল, সন্তোষ সরকার, অনুপ কুমার দাশ ও পরিতোষ দাশ প্রমূখ। সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশে উদযাপন করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার সকল দুর্গা মন্দির কমিটির সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন। 
 
সম্পর্কিত খবর

দেশের গণপরিবহন ব্যবস্থায় বৈদ্যুতিক বাস চালু উদ্যোগ

দেশের গণপরিবহন ব্যবস্থায় বৈদ্যুতিক বাস চালু উদ্যোগ

পুঠিয়ায় খাল খনন করায় জীববৈচিত্রের মান বদলেছে

পুঠিয়ায় খাল খনন করায় জীববৈচিত্রের মান বদলেছে

মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা নিয়ে এমপি টিপুর মতবিনিময়

মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা নিয়ে এমপি টিপুর মতবিনিময়

সাঁথিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সাঁথিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দাকোপে সম্পত্তি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দাকোপে সম্পত্তি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম