হবিগঞ্জ প্রতিনিধি - : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানির ¯্রােতে ভেসে নিখোঁজ হয়েছেন আব্দুল মন্নান (৫০) নামে এক ব্যক্তি। গতকাল শুক্রবার সকালে চৌমুহনী ইউনিয়নের কালীকৃষ্ণ নগর গ্রামের (আ: বশির) বাড়ির বাসিন্দা আব্দুল মন্নান লাকড়ি সংগ্রহের জন্য সোনাই নদীতে যান। একপর্যায়ে নদীর পানির ¯্রােতে তিনি ভেসে যান। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত সন্ধান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে আব্দুল মন্নান নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তাকে উদ্ধারে স্থানীয়ভাবে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। নিখোঁজ আব্দুল মন্নানকে উদ্ধারে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
