Logo
Logo
×

সারাদেশ

তানোরে ধান খেত থেকে এক কৃষকের লাশ উদ্ধার

asif

asif

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:১২ পিএম

তানোরে ধান খেত থেকে এক কৃষকের লাশ উদ্ধার

 রাজশাহী প্রতিনিধি -: রাজশাহীর তানোর পৌর এলাকার গোকুল গ্রামের জমির ধান খেত থেকে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে তানোর থানা পুলিশ ধান খেত থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করেন। ওই কৃষকের নাম রসুল মন্ডল (৬০)। তিনি তানোর পৌর এলাকার গোকুল গ্রামের মৃত লকি মন্ডলের পুত্র। পুলিশ ও মৃতের পরিবার সুত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি ওই কৃষক। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে গোকুল গ্রামের এক ব্যাক্তি জমির আইলে ঘাট কাটার সময় জমিতে তার লাশ দেখে পরিবার ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৮ টার দিকে লাশ উদ্ধার করে তানোর থানায় নিয়ে আসেন। মৃতের ছেলে আতাউর মন্ডল বলেন, আমরা ১ ভাই ২ বোন সবারই বিয়ে হয়ে গেছে, আমার মা গত ৫ বছর আগে মারা গেছেন। আমার বাবা আমার বাড়িতেই থাকেন। গত শুক্রবার সকালে গ্রামের মোড়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। মনে করেছি কোথাও বেড়াতে গেছে। সন্ধ্যার পর গ্রামের লোকজনের মুখে বাবার লাশ জমিতে পড়ে থাকার খবর পেলাম। তিনি বলেন, যে জমিতে আমার বাবার লাশ পড়েছিলো ওই ২ কাঠা জমি এবছরই আমাদের গ্রামেরই এবারত নামের এক ব্যক্তির কাছ থেকে কটে নিয়ে আমার বাবা চাষ ধান চাষ করেছেন। মাঝে মাঝে জমিতে ঘাস নিংড়ানি পরিচর্যার জন্য আসেন বলেও জানান তিনি। প্রত্যক্ষদর্শীরা বলেন মাঝে মাঝে এই ব্যাক্তিকে জমিতে আসতে দেখা যায়। স্টোক জনিত কারনে মৃত্যু হতে পারে বলেও ধারনা তাদের। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ধান খেত থেকে মৃতের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এঘটনায় তানোর থানায় একটি (ইউডি) মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হবে। পরিবারের বরাত দিয়ে ওসি আরো বলেন, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। স্টোক জনিত কারনেও তার মৃত্যু হতে পারে বলেও জানান তিনি।

সম্পর্কিত খবর

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম