Logo
Logo
×

সারাদেশ

চাঁদপুরে পুকুর ভরাট করে গরুর খামারের বর্জ্য ফেলায় জরিমানা

asif

asif

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম

চাঁদপুরে পুকুর ভরাট করে গরুর খামারের বর্জ্য ফেলায় জরিমানা

চাঁদপুর প্রতিনিধি-: চাঁদপুর জেলা সদরের বিষ্ণুদী এলাকায় পুকুর ভরাট করে গরুর খামারের বর্জ্য ফেলার অপরাধে এক খামারিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাটকৃত অংশ পুনর্খনন এবং অপসারিত বর্জ্য পরিবেশসম্মত উপায়ে অপসারণের জন্য তাকে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার চাঁদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযান সূত্রে জানা যায়, মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামের এক খামারি পুকুরের অংশবিশেষ ভরাট করে গরুর খামারের বর্জ্য ফেলে আসছিলেন। এতে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬ (ঙ) ধারা লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক লাখ টাকা জরিমানা করেন এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। এছাড়া আগামী সাত দিনের মধ্যে ভরাট করা পুকুরের বর্জ্য সরিয়ে পরিবেশসম্মতভাবে তা ব্যবস্থাপনার নির্দেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা। মামলায় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। অভিযানে পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা প্রদান করে। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, পরিবেশ সুরক্ষা ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের উচ্ছেদ ও দ-মূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
 

সম্পর্কিত খবর

পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৫

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৫

মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ আটক ৩

মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ আটক ৩

মতলবে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মতলবে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজশাহী নগরীতে সোনার বারসহ আটক ২

রাজশাহী নগরীতে সোনার বারসহ আটক ২

স্কুল ফিডিং কার্যক্রমের খাবারে বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি

স্কুল ফিডিং কার্যক্রমের খাবারে বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম