Logo
Logo
×

সারাদেশ

খলিশাডুলীতে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

asif

asif

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম

খলিশাডুলীতে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি-: চাঁদপুর পৌর ১৩ নং ওয়ার্ডের বাহের খলিশাডুলীতে নার্সারির ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দিলে এ ঘটনা নজরে আসে। ভুক্তভোগী নার্সারির মালিক আল আমিন সুমন জানান, আমার এখানে লাখ লাখ টাকামূল্যের ফলজসহ নানা গাছের চারা রয়েছে। দুষ্কৃতিরা সব বিষ দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমি এখন চরম হতাশায় রয়েছি। নার্সারিটি মূলত আমার পিতা নাছির মোল্লা পরিচালনা করতেন। তিনি আরও জানান, আমাদের এই নার্সারিটি লিজের জমিতে করা। লিজ নিয়ে ঝামেলা চলছিল জমির মালিক পক্ষের সাথে। তারাই পরিকল্পিতভাবে আমাদের সাথে না পেরে গাছের সাথে এমন অমানবিক শত্রুতা দেখালো। আমি এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ প্রত্যাশা করছি। স্থানীয়রা জানান, জমির লিজ সংক্রান্ত সমস্যা ছিল নার্সারি ও জমির মালিকের মধ্যে। এটার কারণে এমন ঘটনা হতে পারে। তবে গাছের সাথে শত্রুতা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার দেখতে চাই। অভিযোগ প্রসঙ্গে নার্সারির জমির মালিক পক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এস আই মোস্তফা বলেন, আমরা থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেব।

 

সম্পর্কিত খবর

পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৫

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৫

মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ আটক ৩

মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ আটক ৩

মতলবে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মতলবে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজশাহী নগরীতে সোনার বারসহ আটক ২

রাজশাহী নগরীতে সোনার বারসহ আটক ২

স্কুল ফিডিং কার্যক্রমের খাবারে বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি

স্কুল ফিডিং কার্যক্রমের খাবারে বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম