Logo
Logo
×

সারাদেশ

মতলবে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

asif

asif

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পিএম

মতলবে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি-: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর শিকিরচর গ্রামে পুকুরের পানিতে ডুবে সিফাত নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে। সিফাত ফারুক প্রধানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকলের অগোচরে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে পড়ে যায় সে। পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটির পায়ের জুতা ভাসতে দেখা যায়। পরে পানিতে নেমে খোঁজাখুঁজি করে সিফাতকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
 

সম্পর্কিত খবর

পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৫

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৫

মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ আটক ৩

মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ আটক ৩

রাজশাহী নগরীতে সোনার বারসহ আটক ২

রাজশাহী নগরীতে সোনার বারসহ আটক ২

স্কুল ফিডিং কার্যক্রমের খাবারে বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি

স্কুল ফিডিং কার্যক্রমের খাবারে বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি

খলিশাডুলীতে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

খলিশাডুলীতে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম