Logo
Logo
×

সারাদেশ

পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

asif

asif

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পিএম

পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি-: নওগাঁর পোরশায় বাসার ছাদ থেকে পানি ফেলতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল মামুন (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার বড়গ্রাম শাহুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল মামুন ওই গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। তারা পিতা-পুত্র যৌথভাবে উপজেলার তাঁতি পাড়া মোড়ে হোটেল ও মিষ্টির ব্যবসা পরিচালনা করতেন। নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দোকানের কাজ শেষ করে বাসায় যাওয়ার কথা বলে বের হন আল মামুন। পরে বড়গ্রাম শাহুপাড়ায় তাদের ভাড়া বাসার ছাদ থেকে পানি ফেলতে গিয়ে ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তারে পানি পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে বিকট শব্দ হয়ে তারে আগুন ধরে যায় এবং তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল মামুনকে মৃত ঘোষণা করেন। সংশ্লিষ্টরা জানান, অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনাটি ঘটায় এবং এ বিষয়ে পরিবার বা স্বজনদের কোনো অভিযোগ না থাকায়, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

সম্পর্কিত খবর

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৫

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৫

মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ আটক ৩

মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ আটক ৩

মতলবে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মতলবে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজশাহী নগরীতে সোনার বারসহ আটক ২

রাজশাহী নগরীতে সোনার বারসহ আটক ২

স্কুল ফিডিং কার্যক্রমের খাবারে বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি

স্কুল ফিডিং কার্যক্রমের খাবারে বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি

খলিশাডুলীতে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

খলিশাডুলীতে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম