Logo
Logo
×

সারাদেশ

‘রাজশাহীর পর্যটন সম্পদ প্রযুক্তির মাধ্যমে দেশ-বিদেশে তুলে ধরতে হবে’

asif

asif

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পিএম

‘রাজশাহীর পর্যটন সম্পদ প্রযুক্তির মাধ্যমে দেশ-বিদেশে তুলে ধরতে হবে’

রাজশাহী প্রতিনিধি - রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, প্রতœতাত্ত্বিক নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি বলেছেন, পর্যটনকেন্দ্রের তথ্য, যাতায়াত, আবাসন ও বিভিন্ন সেবা সম্পর্কে পর্যটকদের দ্রুত ও নির্ভুল তথ্য দিতে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ^ পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘পর্যটন একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম। রাজশাহীর রয়েছে সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, প্রতœতাত্ত্বিক নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্য। এসব পর্যটন সম্পদকে সঠিকভাবে সংরক্ষণ করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরতে হবে।’ তিনি বলেন, বর্তমান সময়ে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যটন খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে পর্যটকদের প্রয়োজনীয় তথ্য ও সেবা আরও সহজে দেওয়া সম্ভব হবে। জেলা প্রশাসক আরও বলেন, ‘রাজশাহীর পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণকেও সম্পৃক্ত করতে হবে। পর্যটনকেন্দ্রগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানসম্মত সেবা দেওয়ার মাধ্যমে রাজশাহীকে আরও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব।’ এর আগে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসন, পর্যটন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ. টি. এম. মাইনুল ইসলাম এবং টুরিস্ট পুলিশ রাজশাহী রিজিয়নের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) চন্দন চন্দ্র সরকার। এতে সভাপতিত্ব করেন পর্যটন মোটেল, রাজশাহীর ইউনিট ব্যবস্থাপক মোহা. রবিউল ইসলাম। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পর্যটন-সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত খবর

কাউখালীতে সন্ধ্যা নদীর তীব্র ভাঙনে দিশেহারা মধ্য সোনাকুরের পালপাড়া

কাউখালীতে সন্ধ্যা নদীর তীব্র ভাঙনে দিশেহারা মধ্য সোনাকুরের পালপাড়া

সৈয়দপুরে বেকারি শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয় দিশেহারা মালিকরা

সৈয়দপুরে বেকারি শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয় দিশেহারা মালিকরা

আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ হাটে অতিরিক্ত টোল আদায়

আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ হাটে অতিরিক্ত টোল আদায়

কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশন রাত নামলেই আতঙ্কে যাত্রীরা

কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশন রাত নামলেই আতঙ্কে যাত্রীরা

ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে রাতভর মারধর-নির্যাতনের অভিযোগ

ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে রাতভর মারধর-নির্যাতনের অভিযোগ

পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম