Logo
Logo
×

সারাদেশ

কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক

asif

asif

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পিএম

কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক

গাজীপুর প্রতিনিধি - গাজীপুরের কাপাসিয়ায় দোকানে জাল টাকা বিকাশ করতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে আসিক (২৫) নামে এক যুবক হাতেনাতে আটক হয়েছেন। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার দশ্যূনারায়নপুর এলাকার একটি বিকাশের দোকানে এ ঘটনা ঘটে। জানা যায়, আটককৃত আসিক সদর ইউনিয়নের ভুবনের চালা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। বিকেলে সে দশ্যূনারায়নপুর বাজারের একটি বিকাশের দোকানে টাকা ক্যাশ-ইন করতে যান। এ সময় সে দোকানিকে মোট ৬ হাজার ৫’শ টাকা দেন। নোটগুলো সন্দেহজনক মনে হলে দোকানি ও উপস্থিত এলাকাবাসী পরীক্ষা করে দেখতে পান এর মধ্যে ১ হাজার টাকার দুইটি এবং ৫’শ টাকার ৯টি নোট অর্থাৎ ৫ হাজার ৫’শ টাকাই জাল। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাৎক্ষণিক তাকে হাতেনাতে ধরে ফেলে এবং কাপাসিয়া থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসিককে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ জানান, আটক যুবকের কাছ থেকে ভুয়া ও জাল নোট উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির আহমদ বলেন, জাল টাকাসহ এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল টাকা লেনদেনের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় কাপাসিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
 
সম্পর্কিত খবর

কাউখালীতে সন্ধ্যা নদীর তীব্র ভাঙনে দিশেহারা মধ্য সোনাকুরের পালপাড়া

কাউখালীতে সন্ধ্যা নদীর তীব্র ভাঙনে দিশেহারা মধ্য সোনাকুরের পালপাড়া

সৈয়দপুরে বেকারি শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয় দিশেহারা মালিকরা

সৈয়দপুরে বেকারি শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয় দিশেহারা মালিকরা

আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ হাটে অতিরিক্ত টোল আদায়

আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ হাটে অতিরিক্ত টোল আদায়

কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশন রাত নামলেই আতঙ্কে যাত্রীরা

কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশন রাত নামলেই আতঙ্কে যাত্রীরা

ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে রাতভর মারধর-নির্যাতনের অভিযোগ

ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে রাতভর মারধর-নির্যাতনের অভিযোগ

পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম