Logo
Logo
×

সারাদেশ

আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ হাটে অতিরিক্ত টোল আদায়

asif

asif

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পিএম

আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ হাটে অতিরিক্ত টোল আদায়

পঞ্চগড় প্রতিনিধি - পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সর্ববৃহৎ হাট ফকিরগঞ্জ বাজার। সপ্তাহে রোব ও বৃহস্পতিবার দুই দিন এ হাট বসে। অন্যান্য দিনেও হাটের দিনের মতো চলমান। সরকার এ হাট থেকে লক্ষ লক্ষ টাকা রাজস্ব আয় করলেও, হাটের কোনো উন্নয়ন পরিলক্ষিত হয়নি। ইজারাদার অতিরিক্ত টোল আদায়ের পাশাপাশি ঝাড়–দার দিয়ে আরেক দফা টোল আদায় করছে। এছাড়াও হাটের দিন ব্যতীত অন্যান্য দিনেও টোল আদায় করতে দেখা যায়। হাটের কোথাও টাঙ্গানো হয়নি টোল আদায়ের সাইন বোর্ড। এদিকে ব্যবসায়ীরা হাটের রাস্তা দখল করে ইচ্ছেমতো দোকানপাট করছে। রাস্তার ওপর বয়লার মাংসের দোকান। জবাই করা মুরগির বর্জ্য ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলে পরিবেশ দূষিত করে ফেলেছে। বর্জ্যরে দুর্গন্ধে ক্রেতা-বিক্রেতা, স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী, পথচারীসহ মসজিদমুখী মুসল্লিদের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এছাড়াও অটো ভ্যান-ইজি বাইক চালকরা বাজারের প্রতিটি রাস্তার মোড়ে ২৪ ঘণ্টা রাস্তা দখল করে রাখছে। ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপা মনি দেবী ব্যবসায়ীদের রাস্তা থেকে সরিয়ে, অন্যত্র দোকান বসিয়ে দিয়েছিলেন। অটোভ্যান-ইজিবাইকের প্রতি নজরদারি রেখেছিলেন। বাজারের রাস্তাঘাটে কিছুটা হলেও শৃঙ্খলা ফিরে এসেছিল। পরবর্তীতে ইউএনও বদলি হওয়ার সাথে সাথে ব্যবসায়ীরা একটি মহলের ইশারায় আবারও রাস্তা দখল করে দোকান শুরু করছে। এসব অনিয়মের বিরুদ্ধে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় একাধিকবার উত্থাপন করা হলেও প্রশাসন টোল আদায়ের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। ইজারাদারের সকল প্রকার অনিয়ম অব্যবস্থাপনার বিরুদ্ধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করে, হাটের দৃশ্যমান কয়েকটি স্থানে দ্রুত টোল আদায়ের সাইনবোর্ড টাঙ্গানোর দাবি সহ রাস্তার উপর থেকে বয়লার মাংস বিক্রির দোকান সহ অন্যান্য দোকান অটো ভ্যান ইজি বাইক অন্যত্র সরিয়ে নিতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর

কাউখালীতে সন্ধ্যা নদীর তীব্র ভাঙনে দিশেহারা মধ্য সোনাকুরের পালপাড়া

কাউখালীতে সন্ধ্যা নদীর তীব্র ভাঙনে দিশেহারা মধ্য সোনাকুরের পালপাড়া

সৈয়দপুরে বেকারি শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয় দিশেহারা মালিকরা

সৈয়দপুরে বেকারি শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয় দিশেহারা মালিকরা

কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশন রাত নামলেই আতঙ্কে যাত্রীরা

কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশন রাত নামলেই আতঙ্কে যাত্রীরা

ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে রাতভর মারধর-নির্যাতনের অভিযোগ

ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে রাতভর মারধর-নির্যাতনের অভিযোগ

পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক

কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম