Logo
Logo
×

সারাদেশ

সুজানগরে কেমিক্যাল দিয়ে পাকানো কলা বিক্রির হিড়িক

asif

asif

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

সুজানগরে কেমিক্যাল দিয়ে পাকানো কলা বিক্রির হিড়িক

পাবনা প্রতিনিধি-: চলতি মৌসুমে পাবনার সুজানগর পৌর বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে কেমিক্যাল দিয়ে পাকানো সবরি কলা বিক্রির হিড়িক পড়েছে। ওই সব কলা খেয়ে অনেকে পেটের পীড়াসহ নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে বলেও ভুক্তভোগী সূত্রে জানা যায়। সুজানগর পৌর বাজারের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, এক শ্রেণির অসাধু কলা ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় কাঁচা কলা কেমিক্যাল দিয়ে পাকিয়ে গাছপাকা বলে বিক্রি করছে। স্থানীয় ভোক্তারা ক্ষতিকর কেমিক্যাল দিয়ে পাকানো ওই কলা প্রতি হালি ২৫ থেকে ৩০ টাকা দরে কিনে একদিকে প্রতারিত হচ্ছেন, অন্যদিকে তা খেয়ে অনেকে পেটের পীড়াসহ নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। উপজেলার ভবানীপুর গ্রামের সিদ্দিকুর রহমান বলেন, কলা ব্যবসায়ীরা বাজারের আশপাশের গুদামে কাঁচা কলা রেখে রাতের অন্ধকারে তাতে কেমিক্যাল দেয়। এতে কলা দ্রুত পেকে যায়। আর কেমিক্যাল মিশিয়ে পাকানো ওই কলা উপজেলার বিভিন্ন হাট-বাজারে সকালে এবং বিকেলে অবাধে বিক্রি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. ওয়াসিম খান বলেন কেমিক্যাল দিয়ে পাকানো কলা শিশু-কিশোরদের জন্য মারাত্মক ক্ষতিকর। শিশু-কিশোররা ওই কলা খেয়ে পেটের পীড়া, কিডনি সমস্যা, লিভার সমস্যা এবং ব্লাড ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হতে পারে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান বলেন শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কলা ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
 
সম্পর্কিত খবর

সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী

সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী

দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে সিনথেটিক মাদকের চাহিদা

দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে সিনথেটিক মাদকের চাহিদা

প্রতাপগরে ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় এলাকাকাসীর চেষ্টা

প্রতাপগরে ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় এলাকাকাসীর চেষ্টা

১২টি লিফটের ৫টিই বিকল, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে জ্ঞান হারাচ্ছেন রোগীরা

১২টি লিফটের ৫টিই বিকল, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে জ্ঞান হারাচ্ছেন রোগীরা

টাঙ্গাইলে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

টাঙ্গাইলে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

দিঘলিয়ায় একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম

দিঘলিয়ায় একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম