Logo
Logo
×

সারাদেশ

দিঘলিয়ায় একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম

asif

asif

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

দিঘলিয়ায় একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম

খুলনা প্রতিনিধি - খুলনার দিঘলিয়ায় স্থানীয় এক সার্জিক্যাল ক্লিনিকে একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন চাদনী নামের এক প্রসূতি। স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে জন্ম নেওয়া তিন নবজাতক ও তাদের মা সম্পূর্ণ সুস্থ রয়েছেন এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক। গত সোমবার সন্ধ্যা ৬টার সময় দিঘলিয়ার পথের বাজার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চাদনীকে ভর্তি করা হয়। পরে রাত ৮টা ৪০ মিনিটে স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে তিনি প্রথমে কন্যাসন্তানের জন্ম দেন। ১০ মিনিট পর দ্বিতীয় এবং আরও ২ মিনিট পর তৃতীয় কন্যাসন্তানের জন্ম হয়। প্রসূতি চাদনী দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রামের বাসিন্দা জাহিদুলের স্ত্রী। পথের বাজার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল অফিসার ডা. মুচতারি পারভিন এ প্রতিবেদককে বলেন, “মা ও তিনটি শিশুই সম্পূর্ণ সুস্থ রয়েছে। স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে একসঙ্গে জন্ম নেওয়া ৩টি শিশুই মাসহ সুস্থ আছেন।” প্রতিষ্ঠানটির পরিচালক এস কে নুর মোহাম্মদ বলেন, “আমাদের প্রতিষ্ঠানে একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্মের ঘটনা এই প্রথম। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত আনন্দের।”
 
সম্পর্কিত খবর

সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী

সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী

দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে সিনথেটিক মাদকের চাহিদা

দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে সিনথেটিক মাদকের চাহিদা

প্রতাপগরে ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় এলাকাকাসীর চেষ্টা

প্রতাপগরে ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় এলাকাকাসীর চেষ্টা

১২টি লিফটের ৫টিই বিকল, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে জ্ঞান হারাচ্ছেন রোগীরা

১২টি লিফটের ৫টিই বিকল, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে জ্ঞান হারাচ্ছেন রোগীরা

টাঙ্গাইলে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

টাঙ্গাইলে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

সুজানগরে কেমিক্যাল দিয়ে পাকানো কলা বিক্রির হিড়িক

সুজানগরে কেমিক্যাল দিয়ে পাকানো কলা বিক্রির হিড়িক

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম