Logo
Logo
×

সারাদেশ

অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

asif

asif

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

শেরপুর প্রতিনিধি - শেরপুরের নালিতাবাড়ি শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান রুকনের বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করে মামলা দায়ের করেছে নালিতাবাড়ি পিডিবি কর্তৃপক্ষ। নালিতাবাড়ির আবাসিক প্রকৌশলী মো. আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, রুকনুজ্জামান রুকন নালিতাবাড়ি শহরের আড়াইআনী বাজারে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য একটি বিদ্যুৎ সংযোগ নেন। বিগত ১৪ মাস যাবত প্রিপেইড মিটারে নেওয়া ওই সংযোগের রিচার্জ করছিলেন না তিনি। ফলে বিষয়টি নিয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষের সন্দেহ জাগে। একপর্যায়ে ওই সংযোগ পরিদর্শনকালে অবৈধ সংযোগের প্রমাণ পাওয়া যায়। এ সময় রুকনুজ্জামান বিদ্যুৎ বিভাগের লোকজনের সাথে অসৌজন্যমূলক আচরণ করে বলেও অভিযোগ রয়েছে। নালিতাবাড়ি বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, বৈধ সংযোগের সাথেই অভিনব কৌশলে আরও একটি অবৈধ সংযোগ নিয়ে ওই অবৈধ সংযোগ থেকে তিনি বিদ্যুত ব্যবহার করতেন। ফলে বৈধ সংযোগে বিদ্যুৎ খরচ হতো না বিধায় তিনি রিচার্জ করতেন না। এদিকে, এই ঘটনায় ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করে গত রোববার তার বিরুদ্ধে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে মামলা দায়ের করেছেন নালিতাবাড়ি বিদ্যুৎ কর্তৃপক্ষ। এ বিষয়ে শেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতিতে বিশ^াস করেন। যুবদলও এ নীতিতে বিশ^াস করে। কোনো যুবদল নেতার বিরুদ্ধে চোরাই বিদ্যুৎ সংযোগ ব্যবহারের অভিযোগে মামলা হয়ে থাকলে বিষয়টি খোঁজখবর নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

মাজারের দানের পূর্ণ হিসাব জেলা প্রশাসনের মাধ্যমে পরিচালনার দাবি

মাজারের দানের পূর্ণ হিসাব জেলা প্রশাসনের মাধ্যমে পরিচালনার দাবি

কালীগঞ্জে কিট সংকটে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষা বন্ধ

কালীগঞ্জে কিট সংকটে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষা বন্ধ

কালভার্ট ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

কালভার্ট ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

নারীর গোসলের ছবি তুলে ১৫ লাখ টাকা দাবি, যুবক গ্রেপ্তার

নারীর গোসলের ছবি তুলে ১৫ লাখ টাকা দাবি, যুবক গ্রেপ্তার

কালীগঞ্জে ডোপ টেস্টে ধরা মাদকসেবী

কালীগঞ্জে ডোপ টেস্টে ধরা মাদকসেবী

শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি, ১০ কোটি টাকা আত্মসাৎ

শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি, ১০ কোটি টাকা আত্মসাৎ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম