Logo
Logo
×

সারাদেশ

কালীগঞ্জে রুপসা গাড়ির ধাক্কায় প্রান গেল কসাইখানা পরিদর্শকের

asif

asif

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৪০ পিএম

কালীগঞ্জে রুপসা গাড়ির ধাক্কায় প্রান গেল কসাইখানা পরিদর্শকের

কালীগঞ্জ প্রতিনিধি-: ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা গাড়ির ধাক্কায় আব্দুস সামাদ নামের (৪৫) এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত আব্দুস সামাদ উপজেলার বুজরুকমুন্দিয়া গ্রামের মৃত আবু বক্কর বিশ^াসের ছেলে ও কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে দ্রুতগতির কুষ্টিয়াগামী রুপসা গাড়ি কালীগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে শহরের দিক থেকে আসা পৌরসভার কসাইখানা পরিদর্শক আব্দুস সামাদের মোটরসাইকেলে সাজোরে ধাক্কা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। সে সময় আরেক ব্যক্তি আহত হন। প্রতিবেদন লেখা পর্যন্ত আহত ব্যক্তির পরিচয় মেলেনি। কালীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা ও পৌর প্রশাসক রেজওনা নাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার পৌরসভায় কর্মরত আব্দুস সামাদ মারা গেছেন। সে সময় আরেকজন আহত হওয়ার কথা শুনে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে জানতে পেরেছে আহত ব্যক্তি আশংকামুক্ত। তবে তার পরিচয় আমার জানা নেই।

সম্পর্কিত খবর

স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে, স্ত্রী আটক

স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে, স্ত্রী আটক

বাবার মুখে রুটি তুলে দেওয়া তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

বাবার মুখে রুটি তুলে দেওয়া তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

মাজারের দানের পূর্ণ হিসাব জেলা প্রশাসনের মাধ্যমে পরিচালনার দাবি

মাজারের দানের পূর্ণ হিসাব জেলা প্রশাসনের মাধ্যমে পরিচালনার দাবি

কালীগঞ্জে কিট সংকটে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষা বন্ধ

কালীগঞ্জে কিট সংকটে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষা বন্ধ

কালভার্ট ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

কালভার্ট ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

নারীর গোসলের ছবি তুলে ১৫ লাখ টাকা দাবি, যুবক গ্রেপ্তার

নারীর গোসলের ছবি তুলে ১৫ লাখ টাকা দাবি, যুবক গ্রেপ্তার

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম