Logo
Logo
×

সারাদেশ

স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে, স্ত্রী আটক

asif

asif

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৪২ পিএম

স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে, স্ত্রী আটক

শৈলকুপা প্রতিনিধি-: ঝিনাইদহের শৈলকূপায় পারিবারিক কলহের জেরে ঘুমানো অবস্থায় স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্বামী মোঃ মিরাজ বিশ^াস (৪০) কে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় তার স্ত্রী মোছাঃ সুমাইয়া খাতুনকে (২৫) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহত মিরাজ বিশ^াস শৈলকূপা উপজেলার ১৩ নম্বর উমেদপুর ইউনিয়নের আড়–য়াকান্দি গ্রামের বাসিন্দা। তিনি আবু বকর বিশ^াসের ছেলে। অভিযুক্ত সুমাইয়া খাতুন যশোরের দলনগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে মিরাজের প্রথম স্ত্রী মারা যান। পরে তিনি সুমাইয়াকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই সংসারের বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো। মিরাজের আগের পক্ষের সন্তানদের সঙ্গেও সুমাইয়ার বিরূপ আচরণের অভিযোগ রয়েছে। আহত মিরাজ জানান, তিনি গত তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন। গত বুধবার সামান্য বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি স্ত্রীকে চড় মারেন। এর জের ধরে গত বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকেস্বামী মিরাজ ঘুমিয়ে থাকা অবস্থায় স্ত্রী সুমাইয়া ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। মিরাজের চিৎকার শুনে তার বাবা-মা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে দ্রুত উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে শৈলকূপা থানার এসআই জাহাঙ্গীর ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সুমাইয়া খাতুনকে পুলিশ হেফাজতে নেন। শৈলকুপা থানার ওসি তদন্ত শাকিল আহমেদ জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সম্পর্কিত খবর

বাবার মুখে রুটি তুলে দেওয়া তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

বাবার মুখে রুটি তুলে দেওয়া তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

কালীগঞ্জে রুপসা গাড়ির ধাক্কায় প্রান গেল কসাইখানা পরিদর্শকের

কালীগঞ্জে রুপসা গাড়ির ধাক্কায় প্রান গেল কসাইখানা পরিদর্শকের

মাজারের দানের পূর্ণ হিসাব জেলা প্রশাসনের মাধ্যমে পরিচালনার দাবি

মাজারের দানের পূর্ণ হিসাব জেলা প্রশাসনের মাধ্যমে পরিচালনার দাবি

কালীগঞ্জে কিট সংকটে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষা বন্ধ

কালীগঞ্জে কিট সংকটে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষা বন্ধ

কালভার্ট ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

কালভার্ট ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

নারীর গোসলের ছবি তুলে ১৫ লাখ টাকা দাবি, যুবক গ্রেপ্তার

নারীর গোসলের ছবি তুলে ১৫ লাখ টাকা দাবি, যুবক গ্রেপ্তার

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম