Logo
Logo
×

সারাদেশ

পাঁচবিবি সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ আটক

asif

asif

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পিএম

পাঁচবিবি সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ আটক

পাঁচবিবি প্রতিনিধি-: পাঁচবিবি সীমান্তে অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রাত সাড়ে ১০টায় কড়িয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৭৯/৫-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচবিবি থানাধীন নন্দইল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ২৮ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত মাদক আইনানুগ প্রক্রিয়ায় পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

সম্পর্কিত খবর

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম