Logo
Logo
×

সারাদেশ

সেনবাগে স্কুলের অফিস কক্ষের তালা ভেঙে মালামাল লুট

asif

asif

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৭ পিএম

সেনবাগে স্কুলের অফিস কক্ষের তালা ভেঙে মালামাল লুট

নোয়াখালী প্রতিনিধি-: নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে চারটি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ ও একটি চার্জার ফ্যানসহ মূল্যবান মালামাল লুটের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকালে বিদ্যালয়ে গিয়ে অফিস কক্ষের তালা ভাঙা দেখতে পান শিক্ষকরা। পরে কক্ষের ভেতরে থাকা দুটি স্টিলের আলমারি ও একটি ফাইল কেবিনেটের তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। এ সময় এসব মালামাল খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ও সেনবাগ থানা পুলিশকে জানান। পরে তিনি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন। সেনবাগ থানার ওসি (তদন্ত) মো. হযরত আলী মিলন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত খোয়া যাওয়া মালামাল উদ্ধার কিংবা ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।

সম্পর্কিত খবর

শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বুলু

শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বুলু

বিদেশে চাকরির কথা বলে প্রতারণা: ১২ জনের কারাদ--জরিমানা

বিদেশে চাকরির কথা বলে প্রতারণা: ১২ জনের কারাদ--জরিমানা

ছুটি ছাড়াই টানা তিন দিন অফিসে অনুপস্থিতি ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা

ছুটি ছাড়াই টানা তিন দিন অফিসে অনুপস্থিতি ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা

ডাকঘর থাকলেও নেই নিরাপদ কোনো ভবন

ডাকঘর থাকলেও নেই নিরাপদ কোনো ভবন

সৈয়দপুরে নাগরিক দুর্ভোগ লাঘবে বিভিন্ন সড়ক উন্নয়ন কার্যক্রম অব্যাহত

সৈয়দপুরে নাগরিক দুর্ভোগ লাঘবে বিভিন্ন সড়ক উন্নয়ন কার্যক্রম অব্যাহত

চাঁদপুরে রাতের আঁধারে কেয়ারটেকারের ওপর বর্বরোচিত হামলা

চাঁদপুরে রাতের আঁধারে কেয়ারটেকারের ওপর বর্বরোচিত হামলা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম