Logo
Logo
×

সারাদেশ

বাজিতপুরে সমাজসেবা, মানবতার ফেরিওয়ালার গল্প

asif

asif

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১০:০০ পিএম

বাজিতপুরে সমাজসেবা, মানবতার ফেরিওয়ালার গল্প

কিশোরগঞ্জ প্রতিনিধি - কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের এক প্রতিবাদী বিশ^বিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী যুবক মো. নাসির উদ্দিন সোহাগ। তাঁর একমাত্র কাজ হচ্ছে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিয়ে আসা। এই এগিয়ে নিয়ে আসারই একটি স্লোগান হচ্ছে ‘চাই না অন্ন, চাই না বস্ত্র, ক-খ আমার আসল অস্ত্র’। তিনি এই ইউনিয়নের একদল যুবক নিয়ে গত এক দশক ধরে সমাজে বৃক্ষরোপণ অভিযান, রক্তদান কর্মসূচি, গরিব ও অসহায়দের বস্ত্র বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজের অর্থ দিয়ে বই, খাতা, কলম বিতরণ করে যাচ্ছেন। তাঁর একমাত্র লক্ষ্য হলো যাদের ভিটেবাড়ি নেই, তাদের তাঁর সাধ্যমতো যতটুকু পারা যায়, ততটুকু সহযোগিতা করে যাচ্ছেন এ যাবৎকাল। তাঁর কোনো ক্লান্তি নেই বলে এলাকার জনসাধারণ গণমাধ্যমকর্মীদের নিকট প্রকাশ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দিঘীরপাড় ইউনিয়নের চেংগাহাটি আয়াতুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঋষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বই, খাতা ও কলম বিতরণ করেছেন। এসব খ- খ- অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক, যুবসমাজ তাঁর সাথে ছিলেন। তাঁর একটি মাত্র লক্ষ্য সমাজ থেকে যৌতুক, বাল্যবিবাহ, মাদকসহ অন্যান্য অন্যায় অবিচার সমাধান করে যাচ্ছেন বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, এই ঘুণে ধরা সমাজকে নতুনভাবে সাজাতে হলে তাঁর একার পক্ষে সম্ভব নয়। তাঁর মতো এ সমাজের যুবসমাজ থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এগিয়ে এলে সমাজকে সুন্দরভাবে সাজাতে পারবেন বলে সবার কাছে অঙ্গীকার ব্যক্ত করেন। বিকেল সাড়ে ৩টার দিকে আসানপুর স্কুল প্রাঙ্গণে তিনি শীত আসার আগেই অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছেন।
 

সম্পর্কিত খবর

শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বুলু

শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বুলু

বিদেশে চাকরির কথা বলে প্রতারণা: ১২ জনের কারাদ--জরিমানা

বিদেশে চাকরির কথা বলে প্রতারণা: ১২ জনের কারাদ--জরিমানা

ছুটি ছাড়াই টানা তিন দিন অফিসে অনুপস্থিতি ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা

ছুটি ছাড়াই টানা তিন দিন অফিসে অনুপস্থিতি ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা

ডাকঘর থাকলেও নেই নিরাপদ কোনো ভবন

ডাকঘর থাকলেও নেই নিরাপদ কোনো ভবন

সৈয়দপুরে নাগরিক দুর্ভোগ লাঘবে বিভিন্ন সড়ক উন্নয়ন কার্যক্রম অব্যাহত

সৈয়দপুরে নাগরিক দুর্ভোগ লাঘবে বিভিন্ন সড়ক উন্নয়ন কার্যক্রম অব্যাহত

চাঁদপুরে রাতের আঁধারে কেয়ারটেকারের ওপর বর্বরোচিত হামলা

চাঁদপুরে রাতের আঁধারে কেয়ারটেকারের ওপর বর্বরোচিত হামলা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম