Logo
Logo
×

সারাদেশ

সৈয়দপুরে নাগরিক দুর্ভোগ লাঘবে বিভিন্ন সড়ক উন্নয়ন কার্যক্রম অব্যাহত

asif

asif

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পিএম

সৈয়দপুরে নাগরিক দুর্ভোগ লাঘবে বিভিন্ন সড়ক উন্নয়ন কার্যক্রম অব্যাহত

সৈয়দপুরে নাগরিক দুর্ভোগ লাঘবে বিভিন্ন সড়ক উন্নয়ন কার্যক্রম অব্যাহত
নীলফামারী প্রতিনিধি - নীলফামারীর সৈয়দপুর পৌরসভার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে শহরের বিচালিহাটি রোডে সড়ক ঢালাইয়ের প্রাথমিক কাজ চলছে। নাগরিকদের চলাচল সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সড়ক উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত কাজ বাস্তবায়ন করছে পৌর কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিচালিহাটি রোডের এক পাশে ঢালাইয়ের কাজ চলছে। ওই পাশের কাজ শেষ হলে অপর পাশেও ঢালাইয়ের কাজ শুরু করা হবে। পর্যায়ক্রমে কাজ সম্পন্ন হলে সড়কটি দিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। এদিকে সৈয়দপুর পৌরসভার আওতাধীন শহরের বিভিন্ন সড়কের উন্নয়নকাজও চলমান রয়েছে। পাশাপাশি ড্রেন সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়ক প্রশস্তকরণ এবং অবৈধভাবে নির্মিত দোকানপাট অপসারণের কাজ করা হচ্ছে। সৈয়দপুর পৌরসভার প্রকৌশলী আবদুল খালেক বলেন, সড়ক উন্নয়নকাজের পাশাপাশি পৌর এলাকায় অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমও চলমান রয়েছে। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সৈয়দপুর শাখার সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক সুজন শাহ বলেন, নাগরিকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে পৌরসভার চলমান উন্নয়নকাজ তদারকি করা হচ্ছে। সৈয়দপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, পৌরসভার বেশ কয়েকটি সড়কের উন্নয়নকাজ চলমান রয়েছে। এর পাশাপাশি ড্রেন সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়ক প্রশস্তকরণ ও অবৈধভাবে নির্মিত দোকানপাট অপসারণের কার্যক্রম অব্যাহত রয়েছে। নাগরিক সেবা নিশ্চিত করতে পৌরসভার উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে।
 
সম্পর্কিত খবর

শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বুলু

শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বুলু

বিদেশে চাকরির কথা বলে প্রতারণা: ১২ জনের কারাদ--জরিমানা

বিদেশে চাকরির কথা বলে প্রতারণা: ১২ জনের কারাদ--জরিমানা

ছুটি ছাড়াই টানা তিন দিন অফিসে অনুপস্থিতি ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা

ছুটি ছাড়াই টানা তিন দিন অফিসে অনুপস্থিতি ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা

ডাকঘর থাকলেও নেই নিরাপদ কোনো ভবন

ডাকঘর থাকলেও নেই নিরাপদ কোনো ভবন

চাঁদপুরে রাতের আঁধারে কেয়ারটেকারের ওপর বর্বরোচিত হামলা

চাঁদপুরে রাতের আঁধারে কেয়ারটেকারের ওপর বর্বরোচিত হামলা

শেরপুরে প্লাস্টিকের দাপটেও টিকে আছে বাঁশ শিল্প

শেরপুরে প্লাস্টিকের দাপটেও টিকে আছে বাঁশ শিল্প

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম