Logo
Logo
×

সারাদেশ

শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বুলু

asif

asif

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পিএম

শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বুলু

নোয়াখালী প্রতিনিধি -
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে ছাত্র-ছাত্রী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১০ অক্টোবর) বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু। এ-সময় তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ, সন্তানদের দিকে খেয়াল রাখতে হবে পরিবারের   সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম এবং আমানউল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাহারুল আলম সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দ্রগন্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মীর জুমলা মিঠু। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম।সমাবেশে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা এবং শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয় বলে আয়োজনের উদ্দেশ্য থেকে জানা যায়। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
 
সম্পর্কিত খবর

বিদেশে চাকরির কথা বলে প্রতারণা: ১২ জনের কারাদ--জরিমানা

বিদেশে চাকরির কথা বলে প্রতারণা: ১২ জনের কারাদ--জরিমানা

ছুটি ছাড়াই টানা তিন দিন অফিসে অনুপস্থিতি ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা

ছুটি ছাড়াই টানা তিন দিন অফিসে অনুপস্থিতি ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা

ডাকঘর থাকলেও নেই নিরাপদ কোনো ভবন

ডাকঘর থাকলেও নেই নিরাপদ কোনো ভবন

সৈয়দপুরে নাগরিক দুর্ভোগ লাঘবে বিভিন্ন সড়ক উন্নয়ন কার্যক্রম অব্যাহত

সৈয়দপুরে নাগরিক দুর্ভোগ লাঘবে বিভিন্ন সড়ক উন্নয়ন কার্যক্রম অব্যাহত

চাঁদপুরে রাতের আঁধারে কেয়ারটেকারের ওপর বর্বরোচিত হামলা

চাঁদপুরে রাতের আঁধারে কেয়ারটেকারের ওপর বর্বরোচিত হামলা

শেরপুরে প্লাস্টিকের দাপটেও টিকে আছে বাঁশ শিল্প

শেরপুরে প্লাস্টিকের দাপটেও টিকে আছে বাঁশ শিল্প

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম