Logo
Logo
×

সারাদেশ

জামালপুরে বাজিতে জীবন্ত পাখি ভক্ষণকারী আটক

asif

asif

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১২ পিএম

জামালপুরে বাজিতে জীবন্ত পাখি ভক্ষণকারী আটক

জামালপুর প্রতিনিধি-: জামালপুরের মাদারগঞ্জে মাত্র ৫শ টাকা বাজিতে একটি জীবন্ত শালিক পাখি ছিঁড়ে কাঁচা মাংস খাওয়ার অপরাধে সাদুল্লাহ (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার দুপুরে উপজেলার কোয়ালিকান্দি মধ্যপাড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ¯েœহাশীষ রায়। আটক সাদুল্লাহ ওই এলাকার হাফিজলের ছেলে। সে পেশায় ইজিবাইকচালক। স্থানীয়রা জানান, গত মঙ্গলবার বিকেলে স্থানীয় কোয়ালীকান্দি বাজারে মাত্র ৫শ টাকা বাজিতে একটি জীবন্ত শালিক পাখি ছিঁড়ে কাঁচা মাংস খায় অভিযুক্ত সাদুল্লাহ। গত বুধবার সকালে জীবন্ত শালিক পাখি ছিঁড়ে কাঁচা মাংস খাওয়ার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে অভিযুক্ত সাদুল্লাহকে তার নিজ বাড়ি থেকে পুলিশ আটক করে। স্থানীয় মকবুল হোসেন জানান, সকালে ফেসবুকে জীবন্ত পাখি খাওয়ার একটি ভিডিও দেখি। সেখানে ছাদুল্লাহ নামে এক ব্যক্তি জীবন্ত পাখিটি হাতে নিয়ে এর পা ও ডানা মুচড়ে ভেঙে ফেলে। এ সময় পাখিটি নড়াচড়া করছিল। পরে সে পাখিটি ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে। ঘটনাটি দেখতে সেখানে অনেক লোকজন ভিড় করেন। তাদের কেউ কেউ সাদুল্লাহর মাংস খাওয়া দেখে উল্লাস করেন। মানুষের মধ্যে মানবিকতার ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। জীবন্ত একটি পাখির প্রতি এমন নিষ্ঠুর আচরণের ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনা সৃষ্টি হয়েছে। সামাজিকভাবে এমন অমানবিক কর্মকা-ের বিরুদ্ধে সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে, নিছক বাজি কিংবা বিনোদনের নামে প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জেলার পরিবেশ ও বন্য প্রাণী সংরক্ষণকারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিহঙ্গের’ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রবিন বলেন, যেখানে অল্প টাকায় পশুর মাংস পাওয়া যায়, সেখানে নিরীহ বন্য প্রাণী কেন খেতে হবে, তাও আবার জীবন্ত। এসব মানুষের মধ্যে রুচিবোধের অভাব তৈরি হয়েছে। এদের মধ্যে নীতি, নৈতিকতা, মানবিকতা বলতে কিছু নেই। বন্য প্রাণী ধরা ও মারা আইনত দ-নীয় অপরাধ। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বন্য প্রাণী সংরক্ষণের জন্য ব্যাপকভাবে প্রচারণা চালানো দরকার। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ¯েœহাশীষ রায় বলেন, সাদুল্লাহকে আটক করে থানায় নেওয়া হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে অভিযুক্ত সাদুল্লাহর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

সম্পর্কিত খবর

ঝিনাইগাতীতে পাকাকরণ হয়নি দুই কিলোমিটার সড়ক, দুর্ভোগে মানুষ

ঝিনাইগাতীতে পাকাকরণ হয়নি দুই কিলোমিটার সড়ক, দুর্ভোগে মানুষ

কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

জীবনযুদ্ধে অসুস্থ দোলেনা, মানসিক ভারসাম্যহীন স্বামী-সন্তানকে নিয়ে বেঁচে থাকার লড়াই

জীবনযুদ্ধে অসুস্থ দোলেনা, মানসিক ভারসাম্যহীন স্বামী-সন্তানকে নিয়ে বেঁচে থাকার লড়াই

প্রেমের টানে ফিনল্যান্ড থেকে জামালপুরে যুবক

প্রেমের টানে ফিনল্যান্ড থেকে জামালপুরে যুবক

ঈশ^রদীতে সাড়ে সাত কোটি টাকার সেতুতে ফাটল, ৬ বছরেও শেষ হয়নি কাজ

ঈশ^রদীতে সাড়ে সাত কোটি টাকার সেতুতে ফাটল, ৬ বছরেও শেষ হয়নি কাজ

প্রাথমিক বিদ্যালয়ের ২ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

প্রাথমিক বিদ্যালয়ের ২ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম