Logo
Logo
×

সারাদেশ

কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

asif

asif

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২১ পিএম

কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

কালীগঞ্জ প্রতিনিধি-: গাজীপুরের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ উজ্জল চন্দ্র মন্ডল (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত উজ্জল চন্দ্র মন্ডল উপজেলার নাগরী ইউনিয়নের সুজাপুর (পূর্ব পাড়া) গ্রামের শংকর চন্দ্র মন্ডল ও গীতা রানী চন্দ্র মন্ডলের ছেলে। থানা সূত্রে জানা যায়, গত বুধবার রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উলুখোলা পুলিশ ক্যাম্পের সদস্যরা উপজেলার নাগরী ইউনিয়নের বিরুয়া (নলছাটা) এলাকায় নাগরী বাজার-নলছাটা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে উজ্জল চন্দ্র মন্ডলকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তার পরিহিত প্যান্টের বাম পকেট থেকে দুটি স্বচ্ছ সাদা এয়ারটাইট পলিপ্যাকে রাখা গোলাপি রঙের ১৫১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর ওজন ১৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার ৩০০ টাকা। এ সময় যথাযথ জব্দতালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) ধারার সারণির ১০ (ক)/৪১ ধারায় ১৩ (১০) ২৬ নম্বর মামলা দায়ের করা হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, গত রাতে উপজেলার নাগরী ইউনিয়নের বিরুয়া (নলছাটা) এলাকায় নাগরী বাজার-নলছাটা এলাকায় অভিযান পরিচালনা করে উজ্জল চন্দ্র মন্ডলকে ১৫১ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকদ্রব্যের অবৈধ ক্রয়-বিক্রয় ও বিস্তার রোধে কালীগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
 

সম্পর্কিত খবর

ঝিনাইগাতীতে পাকাকরণ হয়নি দুই কিলোমিটার সড়ক, দুর্ভোগে মানুষ

ঝিনাইগাতীতে পাকাকরণ হয়নি দুই কিলোমিটার সড়ক, দুর্ভোগে মানুষ

জীবনযুদ্ধে অসুস্থ দোলেনা, মানসিক ভারসাম্যহীন স্বামী-সন্তানকে নিয়ে বেঁচে থাকার লড়াই

জীবনযুদ্ধে অসুস্থ দোলেনা, মানসিক ভারসাম্যহীন স্বামী-সন্তানকে নিয়ে বেঁচে থাকার লড়াই

প্রেমের টানে ফিনল্যান্ড থেকে জামালপুরে যুবক

প্রেমের টানে ফিনল্যান্ড থেকে জামালপুরে যুবক

জামালপুরে বাজিতে জীবন্ত পাখি ভক্ষণকারী আটক

জামালপুরে বাজিতে জীবন্ত পাখি ভক্ষণকারী আটক

ঈশ^রদীতে সাড়ে সাত কোটি টাকার সেতুতে ফাটল, ৬ বছরেও শেষ হয়নি কাজ

ঈশ^রদীতে সাড়ে সাত কোটি টাকার সেতুতে ফাটল, ৬ বছরেও শেষ হয়নি কাজ

প্রাথমিক বিদ্যালয়ের ২ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

প্রাথমিক বিদ্যালয়ের ২ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম