Logo
Logo
×

সারাদেশ

কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দস্তর আলী (৬৯) নামে এক কৃষকের মৃত্যু

asif

asif

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম

কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দস্তর আলী (৬৯) নামে এক কৃষকের মৃত্যু

কলমাকান্দা প্রতিনিধি-:বোরো ধানের বীজতলায় ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ তৈরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দস্তর আলী (৬৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে উপজেলার খারনৈ ইউনিয়নের আড়ালিয়া গৌরীপুর গ্রামে নিজ বাড়ির পশ্চিম পাশে বীজতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দস্তর আলী ওই গ্রামের মৃত মফিজ উদ্দিন আকন্দের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তিনি বাড়ির বিদ্যুৎ সংযোগ থেকে তার টেনে বীজতলার কাদাপানিতে বিদ্যুৎ সংযোগ দেন। ইঁদুর নিধনের উদ্দেশে এ ব্যবস্থা করেন তিনি।পরে রাত ১১টা ৪০ মিনিটের দিকে বীজতলার অবস্থা দেখতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন। এতে ঘটনাস্থলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এদিকে দীর্ঘ সময় পার হলেও দস্তর আলী বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে বের হন। একপর্যায়ে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তাঁর ছেলে কামরুল ইসলাম বীজতলার পাশে বাবাকে পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের লোকজন বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে উদ্ধার করেন।

সম্পর্কিত খবর

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম