Logo
Logo
×

সারাদেশ

আশি বছর বয়সী মকবুলের সংসার চলে দড়ির খাট বিক্রি করে

asif

asif

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম

আশি বছর বয়সী মকবুলের সংসার চলে দড়ির খাট বিক্রি করে

আশি বছর বয়সী মকবুলের সংসার চলে দড়ির খাট বিক্রি করে
দিনাজপুর প্রতিদিন - দিনাজপুরের ঘোড়াঘাটের বুলাকীপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামের মকবুল হোসেন (৮০)। জীবনের শেষ প্রান্তে এসেও পরিশ্রম করে সংসার চালাতে হয় অশীতিপর বৃদ্ধকে। জীবনের শেষ প্রান্তে এসেও থেমে নেই তার জীবনসংগ্রাম। সকাল হলেই বাঁশ, দড়ি, হাতুড়ি ও বাটাল নিয়ে দড়ির খাট তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। একটি বা দুটি খাট তৈরি হলেই বিক্রি করতে ছুটে যান বিভিন্ন হাটবাজারে। কখনোই বিক্রি ভালো হয়, আবার কখনোই দীর্ঘ সময় ধরে বসে থাকতে হয় ক্রেতার অপেক্ষায়। কারণ দড়ির খাট বিক্রি করেই চলে তার সংসার। তার সাথে কথা বলে জানা যায়, তিনি প্রায় ১০ বছর ধরে দড়ির খাট বিক্রি করেন। শরীর আগের মতো সায় না দিলেও জীবিকার তাগিদে নিয়মিত কাজ করেন তিনি। ক্রেতার চাহিদা অনুযায়ী ছোট-বড় বিভিন্ন আকারের খাট তৈরি করেন। এ কাজে পরিবারের সদস্যরাও মাঝেমধ্যে তাকে সাহায্য করেন। মকবুল হোসেন জানান, একটি খাট তৈরিতে তার তিন থেকে চার দিন সময় লাগে। প্রতিটি খাট তৈরিতে গড়ে খরচ হয় ৮শ থেকে এক হাজার টাকার মতো। তার খাট পাওয়া যায় রানীগঞ্জ বাজারসহ বিভিন্ন হাটবাজারে। মকবুল হোসেনের দুই ছেলে ও এক মেয়ে। একসময় নিজের জমিতে চাষাবাদ করে উপার্জিত অর্থ দিয়ে সন্তানদের বড় করেছেন এবং বিয়ে দিয়েছেন। বর্তমানে স্ত্রীকে নিয়ে তার সংসার। ৮০ বছর বয়সেও পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালনে পরিশ্রম করে যাচ্ছেন। রোদ-বৃষ্টি কিংবা শারীরিক ক্লান্তি উপেক্ষা করে জীবিকার সন্ধানে বের হতে হয় তাকে। মকবুল হোসেনের জীবনসংগ্রাম যেন গ্রামবাংলার অসংখ্য পরিশ্রমী মানুষের প্রতিচ্ছবি। বয়সের কাছে হার না মেনে দড়ির খাট তৈরি ও বিক্রির মধ্য দিয়ে প্রতিদিন সেই সংগ্রামই চালিয়ে যাচ্ছেন তিনি।
 

সম্পর্কিত খবর

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম