Logo
Logo
×

সারাদেশ

বিয়েবাড়ির বিরোধে যুবক হত্যা, প্রধান আসামি ধরা পড়লেন ফরিদপুরে

asif

asif

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম

বিয়েবাড়ির বিরোধে যুবক হত্যা, প্রধান আসামি ধরা পড়লেন ফরিদপুরে

বিয়েবাড়ির বিরোধে যুবক হত্যা, প্রধান আসামি ধরা পড়লেন ফরিদপুরে
রাজশাহী প্রতিনিধি - রাজশাহীর পুঠিয়ায় চাঞ্চল্যকর রুহুল হত্যা মামলার পলাতক এজাহারনামীয় ১ নম্বর আসামি মো. শাহীনকে (৪৭) ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটে ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৫, রাজশাহী ও এসআরবি-১০-এর যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার শাহীন রাজশাহীর পুঠিয়া উপজেলার বারইপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি। মামলার অপর আসামি তার ছেলে মো. স্বাধীন (২০)। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ অক্টোবর শাহীনের বড় ছেলের বিয়েকে কেন্দ্র করে বাদীর স্ত্রীর বড় বোন রোজিয়ার (৪৮) সঙ্গে আসামিদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওই দিন রাত ৭টার দিকে শাহীন ও তার ছেলে লোহার হাতুড়ি এবং জ্বলন্ত কাঠ নিয়ে রবিউল ইসলামের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা রবিউল ইসলামের ছেলে রুহুলের (২২) মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে স্থানীয়রা রুহুলকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ অক্টোবর দুপুর সাড়ে ১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুঠিয়া থানায় ১৯ অক্টোবর হত্যা মামলা হয়। মামলার পর থেকে শাহীন পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে সংশ্লিষ্ট থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 

সম্পর্কিত খবর

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম