Logo
Logo
×

সারাদেশ

চাটমোহরের বিভিন্ন বিলে বিষ প্রয়োগে মাছ নিধন

asif

asif

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:৩০ পিএম

চাটমোহরের বিভিন্ন বিলে বিষ প্রয়োগে মাছ নিধন

পাবনা প্রতিনিধি-: পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন বিল ও জলাশয়ে দুর্বৃত্তরা রাতের আঁধারে বিষ প্রয়োগ করে মাছ নিধন করছে বলে অভিযোগ উঠেছে। গত এক সপ্তাহে অন্তত ৫টি বিল-জলাশয়ে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। এতে করে বিল ও জলাশয়ের সব ধরনের মাছ মরে ভেসে উঠছে। ক্ষতির স্বীকার হয়েছেন মৎস্যচাষি ও জলাশয়ের মালিকরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী আফরার বিলে কে বা কারা বিষ প্রয়োগ করে। সকালে এলাকার লোকজন মড়া মাছ ভাসতে দেখেন। এলাকার লোকজন জানান, গোটা বিলের মাছ মরে ভেসে উঠেছে। এদিকে গত বুধবার দিবাগত রাতে উপজেলার নলগাড়ি বিলে শাহপুর গ্রামের আয়াত আলীর ছেলে বাবলু মিয়ার ১ একর জলাশয়ে কে বা কারা বিষ প্রয়োগ করে। এতে বাবলুর প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে বাবলু চাটমোহর থানায় একটি অভিযোগও দিয়েছেন। এ ছাড়া উপজেলার কিনু সরকারের জোলা, ডিকশি বিল, বগা বিলসহ বিভিন্ন বিল ও জলাশয়ে দুর্বৃত্তরা রাতের আঁধারে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। এতে মৎস্যচাষি ও জলাশয়ের মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আ. মতিন জানান, প্রতি বছরই এসব বিল ও জলাশয়ে প্রাকৃতিকভাবেই দেশীয় মাছ উৎপাদন হয়। জলাশয় কিংবা বিলের ডোবার মালিকরা তা সংরক্ষণ করেন। পরে বাজারে বিক্রি করে দেশি মাছের চাহিদা মেটায়। এভাবে মাছ নিধন কারও কাম্য নয়। যারা জড়িত, তাদের চিহ্নিত করা দরকার। জনগণকে সচেতন হতে হবে।

সম্পর্কিত খবর

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম