Logo
Logo
×

সারাদেশ

তানোরে বিয়ের দাবিতে বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়ল কিশোর

asif

asif

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম

তানোরে বিয়ের দাবিতে বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়ল কিশোর

তানোর প্রতিনিধি-: রাজশাহীর তানোরে এবার বিয়ের দাবিতে বৈদ্যুতিক খুঁটিতে উঠেছে সেই কিশোর। গত বৃহস্পতিবার সন্ধ্যার আগে তানোর উপজেলার পাঁচন্দর ইউপির চিমনা গ্রামে ঘটে এই ঘটনা। সুমন হোসেন (১৬) ওই গ্রামের মাহাতাব হোসেনের ছেলে। এ সময় বেশ কিছুক্ষণ চেষ্টা করে তাকে সেই খুঁটি থেকে নামাতে পারেননি পরিবারের সদস্য ও স্থানীয়রা। খবর দেওয়া হলে সন্ধ্যার পর তানোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দীর্ঘ ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে খুঁটি থেকে নামিয়ে আনেন। সুমনের পিতা মাহাতাব হোসেন বলেন, সুমন বাকপ্রতিবন্ধী। বেশ কিছুদিন ধরে সে বিয়ে করার আবদার করছিল। এ কারণেই সে সন্ধ্যার আগে বাড়ি থেকে বের হয়ে গ্রামের পাকা রাস্তার ধারের পল্লী বিদ্যুতের খুঁটিতে ওঠে। এ সময় গ্রামের লোকজন খবর দিলে অনেক চেষ্টা করেও তাকে নামাতে পারিনি। পরে তানোর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে খুঁটি থেকে নামিয়ে আনেন। তিনি বলেন, এর আগে গতকাল শুক্রবার মোবাইল ফোনের দাবিতে গ্রামের জমির মাঠের বিদ্যুতের খুঁটিতে উঠেছিল। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সুমনকে বৈদ্যুতিক খুঁটিতে দেখতে পেয়ে দ্রুত পল্লী বিদ্যুৎ অফিসে বিষয়টি জানানো হয়। সঙ্গে সঙ্গে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পরে তার পরিবার ও তানোর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে প্রায় ২ ঘণ্টা পর ওই বাকপ্রতিবন্ধী কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। কিশোরটি বর্তমানে সুস্থ রয়েছে। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। তানোর ফায়ার স্টেশনের ইনচার্জ আব্দুল রউফ বলেন, এক কিশোর বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়ার খবর পেয়ে আমড়া দ্রুত সেখানে যাই। প্রথমে তাকে নেমে আসতে বলা হলে সে নামছিল না। পরে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে নামিয়ে আনি। বৈদ্যুতিক খুঁটির উচ্চতা প্রায় ৩০ ফুট।

সম্পর্কিত খবর

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম