Logo
Logo
×

সারাদেশ

সেনবাগে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

asif

asif

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম

সেনবাগে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি-: নোয়াখালীর সেনবাগে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানসিম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ৮ নম্বর বিজবাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিজবাগ গ্রামের আবদুল হাজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তানসিম পাশের বিজবাগ গ্রামের দেলু দরবেশের বাড়ির স্বপনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ বিজবাগ গ্রামের আবদুল হাজি বাড়ির রহমত উল্লাহর বসতঘর থেকে পাশের রান্নাঘরে বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছিল। গত বুধবার দিবাগত রাতে ওই বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তানসিম। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গত বৃহস্পতিবার ভোরে বাড়ির লোকজন ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে তাঁকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি প্লাস উদ্ধার করা হয়। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং কেউ বাদী না হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান কামাল জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত খবর

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম